শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: খাগড়াছড়ির পানছড়িতে চার বছরের এক শিশুর নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। এর আগে তার বাবা-মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন। বৃহস্পতিবার (০২ জুলাই) পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুতোষ চাকমা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কিছুদিন আগে শিশুটির বাবা-মা করোনা আক্রান্ত ছিলেন। তাদের সংস্পর্শে এসে শিশুটি আক্রান্ত হয়েছে। শিশুটির যতেœর বিষয়ে বাবা-মাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ২৬৪ জন।