শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুই ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর

দুই ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর

নিউজ ডেস্ক :: বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবর্তমানে দায়িত্ব পালন করবেন ডেপুটি গভর্নর-১ এসএম মনিরুজ্জামান ও ডেপুটি গভর্নর-২ আহমেদ জামাল। বৃহস্পতিবার (০২ জুলাই) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবর্তমানে দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে গভর্নরের যোগদানের আগ পর্যন্ত ব্যাংকের ডেপুটি গভর্নর-১ এসএম মনিরুজ্জামান এবং ডেপুটি গভর্নর-২ আহমেদ জামাল স্ব স্ব ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

ডেপুটি গভর্নর-১ এসএম মনিরুজ্জামান গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করবেন। পরে নিয়োগপ্রাপ্ত গভর্নরকে ডেপুটি গভর্নরদ্বয় গুরুত্বপূর্ণ বিষয়-সিদ্ধান্ত সর্ম্পকে অবহিত করবেন প্রয়োজনে কার্যত্তোর অনুমোদন গ্রহণ করবেন।

অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গভর্নর ফজলে কবিরের মেয়াদ শেষ হচ্ছে ৩ জুলাই। বর্তমান গভর্নর ফজলে কবিরকে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বর্তমান বয়স সীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করার জন্য চলতি বছরের ৮ জুন মন্ত্রিপরিষদে আইন সংশোধন প্রস্তাব অনুমোদিত হয়। পরে সংশোধনীটি সংসদের বাজেট অধিবেশনে পাঠানো হয়। সংশোধনীটি ২৯ জুন সংসদের নোটিশে আনা হলেও শেষ পর্যন্ত সংসদে উত্থাপিত হয়নি।

সংসদের অধিবেশন ৮ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। ৩ জুলাইয়ের আগে সংশোধনীটি পাস না হওয়া পর্যন্ত দুইজন ডেপুটি গভর্নরকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করার অফিস আদেশ জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা যায়, সংসদে গভর্নরের বয়সসীমা ৬৭ বছর পাস করার পর, নতুন গভর্নর নিয়োগ দেওয়া হবে। করোনা ভাইরাসের কারণে সরকার বর্তমান গভর্নরকে রাখার জন্যই আইন সংশোধনের উদ্যোগ নিয়েছেন। সেক্ষেত্রে তিনি এগিয়ে রয়েছেন। আবার সরকার চাইলে নতুন কেউও আসতে পারেন। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি গভর্নর ফজলে কবিরের মেয়াদ ৪ বছর পূর্ণ হওয়ার পর সাড়ে ৩ মাসের জন্য তাকে পুনরায় নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। ৩ জুলাই তার বয়স ৬৫ অতিক্রম করবে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯