শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মুলাদীতে ট্রলার ডুবির নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

মুলাদীতে ট্রলার ডুবির নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক :: মুলাদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ শ্রমিক ওসমান ফকিরের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওসমান ফকির (৩০) পিরোজপুর জেলার রাজাপুর উপজেলার ইন্দুরপাশা গ্রামের বেল্লাল ফকিরের ছেলে। তিনি সহকর্মীদের সঙ্গে ট্রলারে করে গাছ নিয়ে পিরোজপুরের কাউখালী থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

জানা যায়, বুধবার ভোর রাত ৪ টার দিকে ট্রলারটি সাহেবেরচর এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা টরকী-গৌরনদীগামী একটি লঞ্চ ট্রলারকে ধাক্কা দেয়।

ওই সময় ঘুমিয়ে থাকা শ্রমিক ওসমান নদীতে পড়ে নিখোঁজ হয়। বুধবার (১ জুলাই) সারাদিন খোঁজাখুঁজি করে উদ্ধারে ব্যর্থ হয়। পরে বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে।

মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯