সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভান্ডারিয়ায় রাজাকারের ছেলে জেপি সদস্য সচিব, কমিটির ৮ যুগ্ম আহ্বায়কের পদত্যাগ

ভান্ডারিয়ায় রাজাকারের ছেলে জেপি সদস্য সচিব, কমিটির ৮ যুগ্ম আহ্বায়কের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরের ভান্ডারিয়ায় রাজাকার ছেলেকে উপজেলা জাতীয় পার্টির (জেপি) সদস্য সচিব করায় ওই উপজেলার সংগঠনের ৮ যুগ্ম আহ্বায়ক পদত্যাগ করেছেন।
কমিটি গঠনের একদিন পরেই কমিটিতে রাজাকার ছেলেকে সদস্য সচিব করার অভিযোগ এনে ওই কমিটির আটজন যুগ্ম আহ্বায়ক পদত্যাগ করেন।

বুধবার (২ জুলাই) বিকেলে ভান্ডারিয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগ করা যুগ্ম আহ্বায়করা হলেন, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, গৌরিপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধূরী, জেলা পরিষদ সদস্য আ. হাই হাওলাদার, মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, খালেকুজ্জামান নিপু, শাহ আলম, নজরুল ইসলাম বাচ্চু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মৃধা, সাবেক সদস্য সচিব ছিদ্দিকুর রহমান টুলু।

বক্তব্যে তারা বলেন, চিহ্নিত রাজাকারের ছেলে ড্যাব নেতা পিরোজপুর-২ আসনের বিএনপি থেকে মনোয়ন প্রত্যাশী ডা. রফিকুল ইসলাম লাভলুর ছোট ভাই অপর বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদারকে বর্তমান কমিটিতে সদস্য সচিব করায় আমরা নব গঠিত কমিটি হতে আমরা একযোগে পদত্যাগ করে অনতি বিলম্বে নতুন কমিটি গঠনের দাবি জানান।

এ বিষয়ে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেন, আাগামী ১৫ জুলাই আমি ভান্ডারিয়ায় যাচ্ছি । তখন আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করব।

উল্লেখ্য, ওই উপজেলা গত বুধবার (১ জুলাই) জাতীয় পার্টির (জেপি) মনিরুল হক মনির জমাদ্দারকে আহ্বায়ক ও আতিকুল ইসলাম উজ্জল তালুকদারকে সদস্য সচিব করে ২২ জনকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯