শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে শেওরা নদীতে নানি-নাতি নিখোঁজ

বরিশালে শেওরা নদীতে নানি-নাতি নিখোঁজ

নিউজ ডেস্ক :: বরিশালের হিজলা উপজেলার মেঘনার শাখা শেওরা নদীতে ট্রলারডুবির ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও নানি ও নাতির খোঁজ মেলেনি। তাদের সন্ধানে নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার (০১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের নাছোকাঠি সংলগ্ন মেঘনার শাখা শেওরা নদীতে ট্রলারডুবির এ ঘটনায় নানি-নাতি নিখোঁজ হন।

নিখোঁজ শাহিদা বেগম (৫০) হিজলা-গৌরবদী ইউনিয়নের বিষকাঠালী গ্রামের মোতালেব বেপারীর স্ত্রী ও সাইমুন (৪) একই এলাকার মো. আল আমিনের ছেলে। সম্পর্কে তারা নানি-নাতি।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেল্লাল হোসেন বলেন, ট্রলারের মাঝি মোতালেব বেপারীর পরিবার ও স্বজনদের ১১ জনকে নিয়ে হিজলার হরিণাথপুর ইউনিয়নের নাছোকাঠী গ্রামের হাটে এসেছিলেন। বাজার করে রাত সাড়ে ৭টার দিকে তারা ট্রলারে করে বিষকাঠালী গ্রামে ফিরছিলেন। শেওরা নদী পাড়ি দেয়ার সময় হঠাৎ দমকা হাওয়া ও প্রচণ্ড ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। নয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও শাহিদা বেগম ও তার নাতি সাইমুন নিখোঁজ হন।

বেল্লাল হোসেন আরও বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ট্রলারডুবির ঘটনা জানতে পারি আমরা। বেলা ১১টার দিকে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম শুরু করেন। মেঘনার ওই শাখা নদী খরস্রোতা হওয়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত নিখোঁজ দুইজনকে পাওয়া যায়নি। উদ্ধারকাজ চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯