শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজশাহীর গাছের ডাল কাটাকে কেন্দ্র করে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

রাজশাহীর গাছের ডাল কাটাকে কেন্দ্র করে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক :: গাছের ডাল কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহীর বাঘা উপজেলায় হৃদয় আহমেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাজশাহী থেকে ঢাকায় নেয়ার পথে বুধবার (০১ জুলাই) রাতে ওই ছাত্রের মৃত্যু হয়। নিহত হৃদয় উপজেলার কলিগ্রাম এলাকার দিল মোহাম্মদ দুখুর ছেলে।

এর আগে বুধবার দুপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীরা তাকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মরাত্মকভাবে আহত করেন।

এ ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- কলিগ্রামের বাসিন্দা সাদেক আলী, তার স্ত্রী রুমিয়া বেগম, পুত্রবধূ আজমিরা বেগম ও কল্পনা খাতুন।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় মৃতের বাবা দিল মোহাম্মদ হত্যা মামলা করেছেন। এতে ১৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার ওই চারজনকে ওই মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিরা পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি বলেন, বুধবার দুপুরে হৃদয় বাড়ির পাশের একটি গাছের ডাল কাটছিলেন। এ সময় প্রতিবেশী সাদেক আলী দাবি করেন ওই গাছটি তাদের। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সাদেক আলী ও তার পরিবারের সদস্যরা হৃদয়ের ওপর হামলা চালান। তাকে বাঁচাতে গেলে আরও কয়েকজন আহত হন।

আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হচ্ছিল। কিন্তু পথেই তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে ফিরিয়ে আনেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯