শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লালমনিরহাটের ইউপি চেয়ারম্যান শওকত আলীসহ ৯ আসামি কারাগারে

লালমনিরহাটের ইউপি চেয়ারম্যান শওকত আলীসহ ৯ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক :: টিসিবির দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলীসহ (৫৫) নয় জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (০১ জুলাই) লালমনিরহাট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফাজ উদ্দিন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার সকাল ১১টার দিকে আত্মসমর্পণ করতে এলে তাদের গ্রেফতার দেখায় আদিতমারী থানা পুলিশ।

গ্রেফতার চেয়ারম্যান শওকত আলী উপজেলার পলাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

মামলার বাদী টিসিবি ডিলার নুরবক্ত মিয়া পলাশী ইউনিয়নের মদনপুর ফকিরটারী গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় নামুড়ি বাজারের ওষুধ বিক্রেতা ও টিসিবি পণ্যের ডিলার।

মামলা সূত্রে জানা গেছে, ঢাকার এক এজেন্সির মাধ্যমে সৌদিতে যান পলাশী ইউনিয়নের নামুড়ি বাজারের টিসিবি ডিলার নুরবক্তের ভাই নুরে আলম। পরে একই এজেন্সির মাধ্যমে উপজেলার পলাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলীর নাতিও সৌদিতে যান। নুরবক্তের ভাইয়ের কাগজপত্র সঠিক থাকলেও চেয়ারম্যানের নাতির কাগজ ঠিক না থাকায় তিনি অবরুদ্ধ রয়েছেন।

তার নাতিকে সৌদিতে বিক্রি করা হয়েছে মর্মে অভিযোগ তুলে গত ৮ জুন সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান শওকত আলী দলবল নিয়ে নুরবক্তের টিসিবির দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এতে বাধা দিলে ডিলার নুরবক্তকে এলোপাতারি মারধর করে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ভাই নুর হোসেন ও প্রতিবেশী আনারুলও গুরুতর আহত হন।

এ সময় দোকানে থাকা টিসিবির পণ্য বিক্রির দুই লাখ টাকা ছিনিয়ে নেন হামলাকারীরা। বিষয়টি জানতে পেয়ে স্থানীয়রা ছুটে এলে দলবল নিয়ে পালিয়ে যান চেয়ারম্যান শওকত আলী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় বিচার চেয়ে টিসিবি ডিলার নুরবক্ত বাদী হয়ে পরদিন ৯ জুন ইউপি চেয়ারম্যান শওকত আলী ও তার ভাই স্থানীয় নামুড়ি আদর্শ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলায় বুধবার (০১ জুলাই) সকালে প্রধান আসামি ইউপি চেয়ারম্যান শওকত আলীসহ নয়জন আসামি আত্মসমর্পণ করলে আদিতমারী থানার পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। লালমনিরহাট আমলী আদালতের (২) বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফাজ উদ্দিন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে বৃহস্পতিবার (২ জুলাই) শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লালমনিরহাট আদালত পুলিশ পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (২ জুলাই) শুনানির দিন ধার্য করে নয়জন আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯