শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠি ডিবি পুলিশের ফিটিং মামলায় সাংবাদিককে ফাসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন দারোগা মফিজ!

ঝালকাঠি ডিবি পুলিশের ফিটিং মামলায় সাংবাদিককে ফাসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন দারোগা মফিজ!

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি ডিভি পুলিশের সাজানো ফিটিং মামলায় সাংবাদিক আসিফ মানিককে ফাসাতে গিয়ে ডিবির দারোগা মফিজুল নিজেই ফেসে গেলেন। পুলিশের আইজিপির নির্দেশে তদন্তে অবশেষে সাংবাদিক আসিফ মানিক নির্দোষ প্রমানিত হলেন। এ ঘটনায় ঝালকাঠির ডিবি পুলিশের দারোগা মফিজের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছ। পুলিশ সুপার বিভাগীয় মামলা রুজু করেছে মামলা নং ৩ তাং ১৫/৫/২০২০।

আজ ৩০ জুন সাংবাদিক আসিফ মানিকের ফেসবুক আইডিতে দেয়া পোষ্টে জানাগেছে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের তদন্তে নির্দোষ প্রমানিত হয়েছেন তিনি। এছাড়া মিথ্যা ফিটিং কেস করায় মামলার বাদীকে আসামী করেছে পুলিশ। আসিফ মানিক তার প্রতিক্রিয়ায় বলেন, এ বিজয় দেশের সাংবাদিক ও জনগনের।

এ ব্যাপারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক বিবৃতিতে বলেন, সাংবাদিকরা পুলিশের শক্র নয়। এই ধরনের হীন কর্মকান্ডে পরিহার করে দেশের স্বার্থে সাংবাদিক-পুলিশ এক হয়ে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার আহবান জানানো হয়। আজকাল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাংবাদিকদের মান হানী করতে যে নাটকীয় ফিটিং মিথ্যা মমামলা করে তা নি:সন্দেহে এগুলো জাতির জন্য লজ্জাকর। আমরা সুষ্ঠু তদন্ত চাই। এই সকল দুষ্টু পুলিশের কারনে গোটা পুলিশের বদনাম কারো কাম্য নয়।

উল্লেখ্য, গতবছরের ১৭ জুলাই ঝালকাঠি শহরের ব্র্যাকমোড় এলাকা থেকে মাগরিবের নামাজ পড়ে বের হলে সাংবাদিক আসিফ মানিককে মোটরসাইকেলসহ দারোগা মফিজ তাকে আটক করে। এ সময় পাশ্ববর্তী দোকানের সামনে থেকে পরিত্যক্ত ২পিস ইয়াবা উদ্বার নাটক সাজায়। এ ঘটনায় সাংবাদিক আসিফ মানিক ও মনির নামে আরেকজনকে আসামি করে থানায় মামলা করে। পরবর্তীতে বিষয়টি সুষ্ঠু তদন্তের পুলিশের আইজিপি বরাবরে আবেদন পাঠান। ঐ আবেদনের প্রেক্ষিতে পুলিশের উধ্বতন একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে সাজানো ঘটনার প্রমান মেলে।

আসিফ মানিক দাবি করেন, মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের একমাত্র পুত্র তিনি। সরকারের পক্ষ থেকে শহরের আমতলা রোডে দেয়া একটি সম্পত্তি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষ পুলিশের সাথে আতাত করে তাকে হয়রাণী ও হেনস্থা করে।

এদিকে দারোগা মফিজের বিরুদ্ধে পুলিশের দায়েরকৃত মামলায় আজ স্বাক্ষ্য দিতে সাংবাদিক আসিফ মানিককে দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে ডাকা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯