শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খুলনার রেড জোনে মুদি দোকানসহ সব দোকানপাট বন্ধ

খুলনার রেড জোনে মুদি দোকানসহ সব দোকানপাট বন্ধ

নিউজ ডেস্ক :: খুলনায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রেড জোনে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া মুদি দোকানসহ সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২৬ জুন থেকে খুলনা সিটি করপোরেশনের ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নকে রেড জোন হিসেবে চিহ্নিত করে দোকানপাট, শপিংমল, যান চলাচল ও জনসাধারণের চলাচলের উপর বিভিন্ন শর্ত আরোপ করা হয়েছিল। আগে জারি করা শর্ত বলবৎ থাকার পাশাপাশি রেড জোনে ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া অন্য সব দোকানপাট বন্ধ থাকবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ মঙ্গলবার (৩০ জুন) থেকে কার্যকর হবে। জনসাধারণ, ক্রেতা, বিক্রেতা ও ব্যবসা প্রতিষ্ঠানকে এই নির্দেশনা মেনে চলার জন্য খুলনা জেলা প্রশাসন সোমবার (২৯ জুন) বিজ্ঞপ্তি জারি করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯