শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সুন্দরবনে ৫ জলদস্যু আটক

সুন্দরবনে ৫ জলদস্যু আটক

নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে অভিযান চালিয়ে বন্দুক-গুলিসহ পাঁচ জলদস্যুকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (২৮ জুন) সন্ধ্যায় র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক পাঁচ দস্যু হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের আসাদুজ্জামান শেখ ওরফে আসাদুল (২৬), একই গ্রামের সোহাগ হোসেন (২১) ও শাহাজালাল সানা (৩০) এবং চণ্ডিপুরের আইয়ুব আলী গাজী (২৬) ও মাকসুদুর রহমান (৪২)।

বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ জুন) রাতে সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের বয়ার সিং এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ওই পাঁচ জলদস্যুকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, একটি বিদেশি একনলা বন্দুক, সাত রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ কুড়াল ও দু’টি কাস্তে জব্দ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯