শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী পরিদর্শক করোনার উপসর্গ নিয়ে মৃত্যু

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী পরিদর্শক করোনার উপসর্গ নিয়ে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান (৫৩) মারা গেছেন। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

বুধবার (২৪ জুন) সকাল ৯টার দিকে তাকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।

এএসআই হাবিবুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনারের (উত্তর) অফিসে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৯ সালের ১৪ মে পুলিশ বাহিনীতে যোগদান করেন। হাবিবুর রহমান এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) খায়রুল আলম জানান, এএসআই হাবিবুর রহমান জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ১৬ জুন বরিশাল পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি হন। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। ১৭ জুন তাকে সেখানে ভর্তি করা হয়। এরপর থেকে হাবিবুর রহমান রাজারবাগ পুলিশ হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। আগে থেকেই তিনি ডায়াবেটিস ও হেপাটাইটিস বি’র মত সংক্রামক ব্যাধিতে ভুগছিলেন। এর মধ্যে শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। সন্ধ্যায় মৃত্যু হয়।

খায়রুল আলম আরও জানান, বুধবার ভোরে হাবিবুর রহমানের মরদেহ তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে পৌঁছে। এরপর স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টার দিকে তার জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯