মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত কোটি ছুঁই ছুঁই, মৃত্যুর সংখ্যা ৪ লাখ ৮০ হাজার

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত কোটি ছুঁই ছুঁই, মৃত্যুর সংখ্যা ৪ লাখ ৮০ হাজার

নিউজ ডেস্ক :: ইউরোপ এবং আমেরিকায় ব্যাপক তাণ্ডব চালিয়ে বর্তমানে এশিয়া, উত্তর আমেরিকা এবং আফ্রিকা হয়ে উঠছে নভেল করোনাভাইরাসের নতুন উপকেন্দ্র। প্রায় অপ্রতিরোধ্য হয়ে ওঠা এই ভাইরাস গত এক মাসে আরও বেশি বিস্তার ঘটিয়ে কেড়েছে লাখো মানুষের প্রাণ। করোনাভাইরাসের দৈনিক হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডওমিটারের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ভাইরাসটি গত ডিসেম্বরে চীনে উৎপত্তি হওয়ার পর গত এক মাসে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটিয়েছে।

গত ২৪ এপ্রিল প্রথমবারের মতো বিশ্বে একদিনে আক্রান্তের সংখ্যা এক লাখ অতিক্রম করে; ওইদিন বিশ্বজুড়ে করোনা রোগী শনাক্ত হন এক লাখ ২ হাজার ১৮০ জন এবং মারা যান ৬ হাজার ৪২২ জন।

তারপর থেকে প্রায় প্রতিদিনই নতুন আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছেন ৯০ হাজার থেকে এক লাখ মানুষ। কোনও কোনও দিন সেই সংখ্যাও ছাড়িয়েছে। তবে এখন পর্যন্ত করোনায় একদিনে সর্বোচ্চসংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে গত ১৯ জুন; ওইদিন আক্রান্ত হন ১ লাখ ৮২ হাজার ২০২ জন।

দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে একদিন আগে অর্থাৎ ২৩ জুন; আক্রান্তদের তালিকায় যুক্ত হন আরও এক লাখ ৬২ হাজার ৯৯৪ জন। এ নিয়ে বিশ্বজুড়ে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় কোটির ঘরে পৌঁছাতে যাচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বুধবার বিকেল ৪টা) বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৩ লাখ ৭৭ হাজার ১২৬ জন।

ওয়ার্ল্ডওমিটারের হিসাবে করোনায় এখন পর্যন্ত সর্বোচ্চসংখ্যক মানুষ মারা গেছে এপ্রিলে। ২ এপ্রিল বিশ্বে রেকর্ড ৬ হাজার ২৭৩ জন মারা যান। তারপর থেকে প্রতিদিনই প্রায় এই সংখ্যা বেড়েছে, ভেঙেছে আগের রেকর্ড। ৭ এপ্রিল প্রথমবারের মতো একদিনে সর্বোচ্চ ৭ হাজার ৮৯৭ জনের প্রাণ কাড়ে করোনা।

তবে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চসংখ্যক মানুষ মারা গেছে ১৭ এপ্রিল; ওইদিন বিশ্বজুড়ে প্রাণহানি ঘটে ৮ হাজার ৪৩৫ জনের। তারপর থেকে প্রায় প্রতিদিনই বিশ্বজুড়ে করোনায় প্রাণহানির তালিকায় যুক্ত হয়েছেন গড়ে ৫ হাজার থেকে ৬ হাজার মানুষ।

জুন মাসের প্রায় প্রতিদিনই পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার মানুষ মারা গেছে। তবে এই মাসে একদিনে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ১৬ জুন; ওইদিন বিশ্বে করোনায় প্রাণ হারান ৬ হাজার ৫৯৯ জন। প্রতিবেদন লেখা পর্যন্ত (বুধবার বিকেল ৪টা) বিশ্বে করোনায় মারা গেছেন ৪ লাখ ৮০ হাজার ২২০ জন।

এপ্রিল থেকে মে মাসের দিকে করোনার উপকেন্দ্র ইউরোপ এবং আমেরিকা হয়ে উঠলেও বর্তমানে সেই জায়গা দখল করেছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া এবং আফ্রিকা। গত ২৪ ঘণ্টায় ইউরোপে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭২৪ জন। কিন্তু উত্তর আমেরিকায় এই সংখ্যা ৪৩ হাজার ৮৬৭, দক্ষিণ আমেরিকায় ৫৪ হাজার ৩৭৫, এশিয়ায় ৪১ হাজার এবং আফ্রিকায় ৯ হাজার ১৪৩ জন।

বর্তমানে এশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৯৫ হাজার ৯২১ জন। এই মহাদেশে করোনায় মৃত্যু অর্ধলাখ (৫০ হাজার ২৩৬ জন) ছাড়িয়েছে বুধবার। এশিয়ায় করোনা আক্রান্তের শীর্ষে রয়েছে ভারত; দেশটিতে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৫৭ হাজার ৬২১ জন। মৃত্যুতেও এশিয়ায় সবার ওপরে রয়েছে ভারত; ১৪ হাজার ৫০০ জন। এশিয়ায় আক্রান্ত এবং মৃত্যুতে ভারতের পরই আছে ইরান। দেশটিতে করোনায় প্রাণ গেছে ৯ হাজার ৮৬৩ এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯ হাজার ৯৭০ জন।

এই অঞ্চলে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরবের পরে ৬ নম্বরে আছে বাংলাদেশ; এখানে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন এক হাজার ৫৮২ জন এবং আক্রান্ত হয়েছেন এক লাখ ২২ হাজার ৬৬০ জন।

উত্তর আমেরিকায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ২১ হাজার ১৩৩ এবং মারা গেছেন এক লাখ ৫৭ হাজার ৯৮৮ জন। এই অঞ্চলে সর্বাধিক আক্রান্ত ২৪ লাখ ২৪ হাজার হাজার ৪৯৩ জন এবং মৃত ১ লাখ ২৩ হাজার ৪৭৬ জন যুক্তরাষ্ট্রে।

দক্ষিণ আমেরিকায় প্রাণঘাতী করোনায় সংক্রমণ বাড়ছে আগের চেয়ে। এই অঞ্চলের দারিদ্র্যপীড়িত কিছু দেশে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। দক্ষিণ আমেরিকায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৭১ হাজার ৪৮৮ এবং মারা গেছেন ৭৪ হাজার ৩৮৪ জন।

আফ্রিকা মহাদেশে আক্রান্ত ছাড়িয়েছে ৩ লাখ ২৭ হাজার এবং মারা গেছে ৮ হাজার ৬৫৩ জন। এই অঞ্চলে আক্রান্তে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা; দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন এক লাখ ৬ হাজার ১০৮ এবং মারা গেছেন ২ হাজার ১০২ জন। এরপরই আক্রান্ত এবং মৃত্যুর তালিকায় রয়েছে মিসর, নাইজেরিয়া এবং ঘানা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯