শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ক্রিকেটার অপু বাবা-মাসহ করোনায় আক্রান্ত

ক্রিকেটার অপু বাবা-মাসহ করোনায় আক্রান্ত

দেশের ক্রিকেটাঙ্গনে হঠাৎ করেই কালো মেঘের ঘনঘটা! জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল এবং সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফির পর এবার অফ স্পিনার নাজমুল ইসলাম অপুর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর এলো!

গতকাল ২০ জুন, শনিবার সন্ধ্যায় নিজের করোনায় আক্রান্ত হওয়ার সংবাদটি নিশ্চিত করেছেন অপু নিজেই।

তিনি বলেন, ‘আজকে করোনার ফলাফল পজিটিভ এসেছে আমার। কয়েকদিন আগে আমার বাবা অসুস্থ ছিলেন। তারটা পরীক্ষার পর পজিটিভ আসে। এরপর মাও আক্রান্ত হয়েছেন। পরে আমি টেস্ট করালে আজকে ফলাফল পজিটিভ এসেছে। আমার জন্য সবাই দোয়া করবেন।’

করোনা দুর্যোগে শুরু থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দিনরাত ত্রান কার্যক্রমে ব্যস্ত ছিলেন নাজমুল অপু।

জানা যায়, ত্রাণ কার্যক্রমে অংশ নেয়ার জন্য গত সপ্তাহে নরসিংদী যান তিনি। সেখান থেকে আসার পর করোনার উপসর্গ দেখা দেয়। নমুনা পরীক্ষায় পাঠালে গতকাল ২০ জুন, শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯