শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
উজিরপুর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের খুটির জোড় কোথায়?

উজিরপুর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের খুটির জোড় কোথায়?

নিজস্ব প্রতিবেদক :: কথায় আছে, টাকা থাকলে বাঘের চোখও কিনতে পারা যায়  আর ক্ষমতার জোড়ে সবকিছুই করা সম্ভব। উজিরপুর উপজেলায় ঠিক তেমনটাই ঘটে চলছে বিগত কয়েক বছর যাবত। যাকে আজ থেকে প্রায় চার বছর আগে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়ায় বাংলাদেশ মাধ্যমিক ও উ”চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে এমপিও স্থাগিত করে দেয়া হয়।

এমনি অভিযোগ উঠেছে, উজিরপুর উপজেলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক সরদারের বিরুদ্ধে। ২০১৬ সালে প্রধান শিক্ষক নুরুল হক এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এমপিও স্থাগিত করে দেওয়া হয়। সূত্রে জানা যায়, ২০১৬ সালের এপ্রিল মাসে একটি ভিডিও চিত্র জেলা মহিলা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে প্রেরন করা হয়। ভিডিও চিত্রটি শিকারপুর দুলাল সিকদারের মালিকানাধীন নুরুল মাষ্টারের কোচিং সেন্টার থেকে নেওয়া হয়।

নুরুল হক সরদার তার কোচিং সেন্টারে পড়ানোর নাম করে ছাত্রীদের সাথে যৌন হয়রানিসহ নানান অসামাজিক ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়। ২০১৬ সালের ৯ ই মে পরিষদ থেকে ভিডিও ও অভিযোগ পত্র জেলা প্রশাসক, শিক্ষাবোর্ড, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সরাসরি উপস্থিত হয়ে অভিযোগ পত্রটি দাখিল করেন।

তৎকালীন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা যাচাই বাচাইয়ে সত্যতা পাওয়ায় ২০১৬ সালের ১৪ ই মে শিক্ষা মন্ত্রণালয়ে নুরুল হক সরদারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য একটি লিখিত প্রতিবেদন পাঠান।

অনুসন্ধানে জানা যায়,  নুরুল হক সরদার শিকারপুরের জি.জি. মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত অবস্থায় থাকাকালীন সময়ে এক ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পরে। আরো জানা যায়, ঐ ছাত্রীর সাথে তার অবৈধ সম্পর্ক ছিল এবং এ কথা এলাকায় জানাজানি হওয়ায় নুরুল মাষ্টার ঐ ছাত্রীকে বিবাহ করতে বাধ্য হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা শিক্ষা মন্ত্রণালয় লিখিত প্রতিবেদন পাঠানোর পর।

২০১৬ সালের জুলাই মাসে নুরুল হক সরদারকে সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এমপিও স্থাগিত করা  হয় এবং বেতন ভাতাসহ সকল প্রকার সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়া হয়। নুরুল হক সরদারকে এমপিও স্থাগিত হওয়ার পর তাকে বেশ কিছু দিন বিদ্যালয়ের আশেপাশে দেখায় যায়নি। হঠাৎ অদৃশ্য ক্ষমতায় একদিন নুরুল মাষ্টারকে বিদ্যালয়ে দেখা গেল। তার সাথে ছিল স্থানীয় কিছু প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। তারা জানা যে, নুরুল মাষ্টার আবার আগের মতই বিদ্যালয় আসবেন এবং এবিষয় কেউ যদি কোনো প্রকার আপত্তি করে কিংবা উপরক্ত কর্তৃপক্ষকে জানায় তাহলে তাকে মারধরের হুমকি দেওয়া হয়। অন্যদিকে অভিভাবকগন জানান, ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফি ও ফরম পূরণের উপর অতিরিক্ত অর্থ আদায় করেন নুরুল মাষ্টার।

এবিষয় নুরুল মাষ্টারকে অভিভাবকরা জিজ্ঞাসা করলে তিনি বলেন, যদি আপনারা বিদ্যালয়ের ফি প্রদান না করতে পারেন তাহলে আপনাদের সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করুণ। অভিভাবকরা তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎতের কথা চিন্তা করে নুরুল মাষ্টারের সকল অসৎ আবদার মেনে নেন। নাম প্রকাশে অনি”ছুক এক অভিভাবক জানান, নুরুল মাষ্টার অবৈধভাবে বিদ্যালয়ের পাশেই খুলেছেন একটি কোচিং সেন্টার যেখানে বাধ্যতামূলক সকল শিক্ষার্থীদের কোচিং করতে হবে। তা নাহলে ঐ সকল শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

উল্লেখিত বাংলাদেশ শিক্ষা মন্ত্রাণলয়ে নির্দেশনা উপেক্ষা করে নুরুল মাষ্টারের এমপিও স্থাগিত হওয়ার পূর্ব থেকেই চালিয়ে আসছেন অবৈধ কোচিং বাণিজ্য। অভিযুক্ত নুরুল মাষ্টার জানান, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। তার দাবি আমাকে ২০১৬ সালের আমাকে পরিকল্পিত ভাবে ফাসানো হয়ে ছিল। সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জানান, মোঃ ছরোয়ার হোসেন জানান, অভিযোগের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ  প্রধান শিক্ষক নুরুল হক সরদারের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহন করে  আমাকে যে নির্দেশনা দিবেন আমি তা বাস্তবায়ন করব।

বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক সরদার’র বিরুদ্ধে আনিত অভিযোগ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। পাঠক সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক সরদার’র অপকর্ম ও দূর্নীতির  আরও অজানা কাহিনী আসছে আগামী পর্বে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯