শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যশোরে তালাকপ্রাপ্ত স্বামীর সাথে কথা বলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

যশোরে তালাকপ্রাপ্ত স্বামীর সাথে কথা বলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

নিউজ ডেস্ক :: তালাকপ্রাপ্ত স্বামীর সাথে মোবাইলে কথা বলার কারণে অন্তঃসত্ত্বা স্ত্রী রাজিয়াকে হত্যা করা হয়েছে বলে জবানবন্দিতে আদালতকে জানিয়েছে স্বামী শহিদ বিশ্বাস। বৃহস্পতিবার (১৮ জুন) যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম জবানবন্দি গহণ শেষে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।

আসামি শহিদ বিশ্বাস যশোর সদরের পাগলাদহ গ্রামের মোজাহার বিশ্বাসের ছেলে ও জহুরপুর মেসার্স লস্কর ব্রিকসের শ্রমিক। তার বিরুদ্ধে ইতোপূর্বেও একটি হত্যা মামলা রয়েছে। এর আগে, গত ১৬ জুন ভোররাতে যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরার জহুরপুরে ইটভাটার শ্রমিক রাজিয়া খাতুন খুন হন।

আসামি শহিদ বিশ্বাস আদালতে দেওয়া জবানবন্দিতে জানিয়েছেন, তিনি ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করতেন। এর আগে শহিদ বিশ্বাসের স্ত্রী-সন্তান আছে। বেশ কয়েক মাস আগে ঝিকরগাছা উপজেলার গৃহবধূ ইটভাটা শ্রমিক রাজিয়ার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিন মাস আগে সে রাজিয়াকে বিয়ের পর জহুরপুর মেসার্স লস্কার ইট ভাটায় তারা দুইজন কাজ নিয়ে সেখানে থাকতেন। কিছুদিন যেতে না যেতেই রাজিয়া তার সাবেক স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলা শুরু করেন। শহিদ বিশ্বাস বিষয়টি সে জানতে পেরে সাবেক স্বামীর সাথে কথা বলতে নিষেধ করে রাজিয়াকে। এ নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

গত ১৫ জুন রাত ১০টার দিকে রাজিয়া মোবাইল ফোনে তার সাবেক স্বামীর সাথে কথা বলার বিষয় শহিদ বুঝে ফেলে। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রাতে শহিদ তাকে মারপিট করে। এরপর রাজিয়া বটি দিয়ে শহিদকে কয়েকটি কোপ দেয়। গভীর রাতে রাজিয়া আবারও তার সাবেক স্বামীর সাথে মোবাইলে কথা বলছিল। এ সময় শহিদ বুঝতে পেরে বাঁশের লাঠি দিয়ে রাজিয়াকে বেদম মরপিট করে। রাজিয়া ঘরের বাইরে একটি গাছে গোড়ায় বসে ছিল। কিছু সময় পরে গিয়ে দেখে রাজিয়া মারা গেছে। সে সময় শহিদ নিজেকে নিরপরাধী প্রমাণ করতে ইট ভাটার ম্যানেজারকে ডেকে জানিয়েছিলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা তাদেরকে মারপিট করে রাজিয়াকে খুন করেছেন। এ সময় তিনি নিজেও আহত হয়েছেন। তবে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে সন্ধেহভাজন হিসেবে আটক করে।

এদিকে রাজিয়াকে হত্যার অভিযোগে তার পিতা মণিরামপুরের রসুলপুর গ্রামের বাসিন্দা জালাল মোড়ল বাদী হয়ে বাঘারপাড়া থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে হত্যা মামলা করেন। পুলিশ নিহতের স্বামী শহিদকে আটকের পর বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে। আদালতে স্ত্রী রিজিয়াকে হত্যার কথা স্বীকার করে ওই জবানবন্দি দিয়েছেন শহিদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯