শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যশোরে নিখোঁজ ছাত্রদল নেতা পাঁচ দিন পরে র‍্যাবের হাতে অস্ত্রসহ আটক

যশোরে নিখোঁজ ছাত্রদল নেতা পাঁচ দিন পরে র‍্যাবের হাতে অস্ত্রসহ আটক

নিউজ ডেস্ক :: যশোর সদর উপজেলা দেয়াড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ও তার বন্ধু রিপন হোসেন নিখোঁজ হওয়ার পাঁচদিন পর অস্ত্রসহ র‍্যাবের হাতে আটক হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় তাদের বিরুদ্ধে র‍্যাব বাদি হয়ে অস্ত্র ও ডাকাতি আইনের পৃথক ধারায় দু’টি মামলা করে মণিরামপুর থানায় সোপর্দ করেছে।

আটক ইব্রাহিম হোসেন যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও নতুনহাট গ্রামের মাহবুব মোল্লার ছেলে। অপরজন তার বন্ধু রিপনের বাড়ি সদর উপজেলার মেঘলা গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এসময় অভিযানে এক রাউন্ড গুলি ভর্তি একটি ওয়ান শুটারগান এবং একটি রামদাসহ তাদেরকে আটক করা হয়।

এদিকে, নিখোঁজের প্রথম দিন থেকেই ইব্রাহিম হোসেনের পরিবার দাবি করে আসছে, গত ১৩ জুন রাতে ঝিকরগাছার লাউজানি বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পরিচয়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে নেওয়া হয়েছে। এরপর যশোরে পুলিশ ও র‍্যাব অফিসে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। সন্ধান না পেয়ে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তার মা নূরজাহান বেগম ঝিকরগাছা থানায় একটি জিডি করেন। এছাড়া বৃহস্পতিবার (১৮ জুন) তাদের সন্ধান চেয়ে ছাত্রদল স্মারকলিপি দেয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে।

মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, র‍্যাব-৬ খুলনা কোম্পানি স্পেশাল কমান্ডের ওয়ারেন্ট অফিসার রিপন শিকদারের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, বুধবার (১৭ জুন) দিনগত রাতে মণিরামপুর উপজেলার চিনাটোলা গ্রামের আসাদের বাড়ির পাশের বাগানে বসে ডাকাতির প্রস্তুতি চলছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ খুলনার একটি টিম সেখানে অভিযান চালায়। তারা রাত দেড়টার দিকে এক রাউন্ড গুলিভর্তি একটি ওয়ান শুটারগান এবং একটি রামদাসহ ইব্রাহিম হোসেন এবং রিপন সরদারকে আটক করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯