রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে নতুন আরোও আক্রান্ত ৯৩, মোট মৃত্যু ৩৫

বরিশালে নতুন আরোও আক্রান্ত ৯৩, মোট মৃত্যু ৩৫

নিজস্ব বার্তা পরিবেশক :: প্রাণঘাতী করোনা ভাইরাসে বরিশাল বিভাগে নতুন করে আরও ৯৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে এই বিভাগে করোনায় সংক্রমিত হলেন ১ হাজার ৭৯৪ জন। একই সঙ্গে কোভিডে আরও একজনের মৃত্যু যোগ হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের একটি দায়িত্বশীল সূত্র আজ বৃহস্পতিবার বরিশালটাইমসকে এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানায়, নতুন সংক্রমিতের মধ্যে বরিশাল জেলায় ৬০ জন, ভোলায় ১৯, পিরোজপুরে ৬, বরগুনায় ৪ ও ঝালকাঠি জেলায় ১ জন রয়েছেন।

এ নিয়ে বরিশালে মোট সংক্রমিত ১ হাজার ৫৭ জন, পটুয়াখালীতে সংক্রমিত ১৯৯ জন, ভোলায় ১৫৯ জন, বরগুনায় নতুন ৪ জনসহ মোট সংক্রমিত ১৪৪ জন, পিরোজপুরে ১৩৩ জন এবং ঝালকাঠি জেলায় সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়াল ১০২ জন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৭১ জন। ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় সংক্রমিত ৬০ জনের মধ্যে ৫১ জনই বরিশাল নগরীর বাসিন্দা।

এ ছাড়া বিভাগে মোট সংক্রমিত ব্যক্তিদের সবচেয়ে বেশি বরিশাল জেলায়, ১ হাজার ৫৭ জন। তবে এর সিংহভাগই বরিশাল শহর এলাকার বাসিন্দা, যার সংখ্যা ৮১৮ জন। বিভাগে এখন পর্যন্ত কোভিড-১৯ এ মৃত্যু হয়েছে ৩৫ জনের। এর মধ্যে মে পর্যন্ত এটা ১০ জনে সীমাবদ্ধ ছিল। বাকি ২৫ জনের মৃত্যু হয় জুনের গত ১৮ দিনে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্য বরিশালে সবচেয়ে বেশি, ১৪ জন। এরপর পটুয়াখালী জেলায় ১০ জন, পিরোজপুরে ৩ জন, ঝালকাঠি জেলায় ৪ জন এবং বরগুনা ও ভোলা জেলায় ২ জন করে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ ম-ল বলেন, ‘বরিশাল বিভাগে সংক্রমণের হার জুনে এতটা বেড়েছে যে সেটা এখন গভীর উদ্বেগের মধ্যে ফেলেছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, গত ৯ এপ্রিল বরগুনা ও পটুয়াখালী জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই ব্যক্তির নমুনা পরীক্ষা এই বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এপ্রিলে বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা গড়ে ১৫ জনের মধ্যে সীমাবদ্ধ ছিল। মে মাসে তা ১৯ থেকে ৪০-এর ঘরে পৌঁছায়। আর জুনের শুরুতেই তা ছিল ৭০। এরপর ৯৫, ৯৮। পরে ১৪ জুন তা এক লাফে ১৩৩-এ পৌঁছায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯