শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৩৭৫ বাংলাদেশির করোনায় সৌদি আরবে মৃত্যু

৩৭৫ বাংলাদেশির করোনায় সৌদি আরবে মৃত্যু

নিউজ ডেস্ক :: সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ জানিয়েছেন, দেশটিতে করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৭৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন বাংলাদেশি চিকিৎসকও রয়েছেন। যারা সৌদি আরবে কর্মরত অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ১৭ জুন সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট ও হজ মিশনের কর্মকর্তাদের এক অনলাইন সভায় তিনি এ তথ্য জানান। বৃহস্পতিবার (১৮ জুন) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞেপ্তিতে এ তথ্য জানায়। সভায় করোনা ভাইরাস সংক্রমণে মৃত বাংলাদেশি প্রবাসী ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রদূত।

এছাড়া এই ভাইরাসের সংক্রমণে দেশে-বিদেশে মৃত সব বাংলাদেশিদের জন্যও শোক প্রকাশ করেছেন তিনি। রাষ্ট্রদূত করেন, সৌদি আরবে করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৭৫ জন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে ৪ জন বাংলাদেশি চিকিৎসকও রয়েছেন, যারা সৌদি আরবে কর্মরত অবস্থায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। রাষ্ট্রদূত আরও বলেন, আমরা প্রবাসীদের সব সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি।

এ পর্যন্ত প্রায় ৩০ (ত্রিশ) হাজার প্রবাসীকে খাদ্য সহায়তা প্রদান করেছি। সৌদি আরবের সব প্রান্তে অবস্থিত প্রবাসীদের জরুরি চিকিৎসা পরামর্শ প্রদানের জন্য প্রায় ৬০ জন চিকিৎসক টেলিফোনে পরামর্শ প্রদান করছেন। আক্রান্তদের দূতাবাসের পক্ষ থেকে হাসাপাতালে ভর্তি ও প্রয়োজনীয় ফলোআপ করা হচ্ছে। মৃত প্রবাসীদের লাশ দাফনে জরুরি ভিত্তিতে সব আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। সৌদি আরবে আটকে পড়া প্রবাসীদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, প্রবাসীদের কথা ভেবে আমরা এ সময়েও দূতাবাস থেকে পাসপোর্ট সেবা ও অন্যান্য সেবা প্রদান অব্যাহত রেখেছি। তিনি সৌদিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্য বিনামূল্যে করোনা ভাইরাসের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সৌদি বাদশাহকে আন্তরিক ধন্যবাদ জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯