রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
বরিশাল জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে আজ ১৭ জুন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর বগুড়া রোডস্থ কার্যালয়ে আছর বাদ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি(মন্ত্রী) এর সহ ধর্মিণী, বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর মাতা,১৯৭৫ এর ১৫ আগষ্টের শহীদ জননী, বীর মুক্তিযোদ্ধা শাহান আরা আব্দুল্লাহ এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুস্ঠিত হয়েছে।উক্ত দোয়া অনুস্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক হাসান মাহমুদ বাবু,মহানগর আহবায়ক শেখ সাঈদ আহম্মদ মান্না,জেলা যুগ্ম আহবায়ক মেজবা উদ্দিন শাহিন,মহানগর সদস্য সচিব এহেসান রাব্বি,জেলা সদস্য সচিব শাহরিয়ার রিজন,মহানগর যুগ্ম আহবায়ক সাঈদ আহমেদ,যুগ্ম আহবায়ক মাসুম,সিনিয়র সদস্য খান মাহিদ,আরিফুর রহমান সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও জেলা, মহানগর ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সন্তানগন।