শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বান্দরবানে ইউপি সদস্যকে গু‌লি ক‌রে হত‌্যা

বান্দরবানে ইউপি সদস্যকে গু‌লি ক‌রে হত‌্যা

নিউজ ডেস্ক :: বান্দরবান সদর উপজেলার ২নং কুহালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য চাইন ছাহ্লা মারমা (৩৭) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার কুহালং ইউনিয়নে বাকীছড়ার মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় অজ্ঞাত একদল অস্ত্রধারী যুবক তাকে ঘর থেকে ডেকে বের করার পর কাছ থেকে কোমরে গুলি করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

কুহালং ইউনিয়নের চেয়ারম্যান সানুপ্রু মারমা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন তাকে ফোন করে জানায় একজন ওয়ার্ড মেম্বার গুলিবিদ্ধ হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার আবুল কালাম জানান, ৫নং ওয়ার্ড সদস্য চাইন ছাহ্লা মারমাকে চট্টগ্রাম নেয়ার পথে রাত ১১টায় পটিয়া এলাকায় মারা যান।

এ ঘটনায় বান্দরবান সদর থানা পু‌লি‌শের ওসি শহিদুল আলম চৌধুরী জানান, ঘটনাটি কারা ঘটিয়েছে তা জানা যায়নি। ঘটনা তদন্ত করে পরে বিস্তারিত বলতে পারবো।

প্রসঙ্গত, কুহালং ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও মগ পার্টির মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাতের ঘটনা ঘটে আসছে। এর জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করছে স্থানীয়রা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯