শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুয়াকাটায় চীনা নাগরিকের মৃত্যু

কুয়াকাটায় চীনা নাগরিকের মৃত্যু

নিজিস্ব প্রতিবেদক :: কুয়াকাটার অভিজাত আবাসিক হোটেল সিকদার রিসোর্ট এন্ড ভিলাসে এক চীনা নাগরিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার শেষ বিকেলে ওই রিসোর্টের একটি ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিক এটিকে আত্মহত্যার ঘটনা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ওই বিদেশী নাগরিক বরগুনার তালতলীর কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে বিসনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। লি.চ্যাং (৩২) নামের ওই চীনা নাগরিক সিকদার রিসোর্টের ১০১১নং ভিলায় গত বছরের নভেম্বর থেকে অবস্থান করছিলেন বলে রিসোর্টের ম্যানেজার ফয়সাল আহম্মেদ জানিয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ জানায়, সোমবার (১৫ জুন) বিকেলের কোন একসময় লি.চ্যাং ওই রিসোর্টের ছয়তলা ভবনের (টাওয়ার বিল্ডিং) দিকে যান। এরপর ৫টা ৩৫ মিনিটের দিকে ছাদ থেকে নিচে পড়ে যাওয়ার শব্দে রিসোর্টের রিসিভশনের কর্মীরা দৌঁড়ে এসে তার নিথর দেহ দেখতে পান। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। তাৎক্ষণিক কলাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহম্মেদ ও মহিপুর থানার ওসি মনিরুজ্জামান ঘটনা স্থলে যান। সোমবার রাত ৯টার দিকে লাশের সুরতহাল সম্পন্ন করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি কথা জানায় পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯