শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক :: সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার মোহরকয়া ও বেরিলাবাড়ী গ্রামে এ পৃথক ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার মোহরকয়া গ্রামের মো. বাকের আলী (৫৫) ও বেরিলাবাড়ী গ্রামের মো. খোদা বক্সের ছেলে মো. সাইদুল ইসলাম (৩৫)।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মুল বানীন দ্যুতি জানান, দুপুরের দিকে পদ্মা নদীর চর থেকে কৃষি কাজ করে বাড়ি ফেরছিলেন আলী। পথে দিয়াড় শঙ্করপুর এলাকায় বজ্রপাতের গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে লালপুরের পুরাতন ঈশ্বরদী এলাকায় কৃষি কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সাইদুলের মৃত্যু হয়।