শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: নগরীর একতলা লঞ্চঘাট সংলগ্ন হাজী বিরিয়ানি রেস্টুরেন্ট অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনও ভক্তদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে।
নগরীর এক তলা লঞ্চঘাটে সামনে দীর্ঘদিন ধরেই মাহাবুব এর হাজী বিরিয়ানি রেস্টুরেন্ট পরিচালনা করে আসছে। উল্লেখ্য পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানির নাম ব্যাবহার করলেও এর সাথে কোন সংশ্লিষ্টতা মূলত ভোক্তাদের সাথে প্রতারণা করার জন্যই অভিনব কায়দায় হাজী বিরিয়ানি নাম ব্যাবহার করে প্রতরনা করে আসছেন। দীর্ঘদিন ধরে এই হাজী বিরানি নামে খাবার পরিমাপে কম দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি খাবার পরিবেশন করা। বিল কাগজ না দেয়া। এবং কি তাদের সাথে খারাপ আচরণ করার অভিযোগ পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে কয়েকজন সংবাদকর্মী গতকাল বিকেল আনুমানিক ৪ টার দিকে হাজী বিরিয়ানি রেস্টুরেন্ট দুপুরের খাবার খাওয়ার সময় একজন সংবাদকর্মী দেখতে পায়। তার খাবার প্লেটে মধ্যে চুল দেখতে পায় । এমতাবস্থায় বিষয়টি হোটেল বয় কে জানালে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। সংবাদকর্মীরা রেস্টুরেন্টের মালিক পক্ষকে অবগত করেন। মালিক পক্ষ সংবাদকর্মীদের আশ্বাস দেয় যে বিষয়টি খতিয়ে দেখবেন।
এবিষয়ে বরিশাল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।