মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পেনশন তুলতে একশ বছর বয়সী মা কে খাটে শুইয়ে টেনে ব্যাংকে হাজির করলেন ৬০ বছর বয়সী মেয়ে

পেনশন তুলতে একশ বছর বয়সী মা কে খাটে শুইয়ে টেনে ব্যাংকে হাজির করলেন ৬০ বছর বয়সী মেয়ে

অনলাইন ডেস্ক ॥ অ্যাকাউন্টের মালিক সশরীরে উপস্থিত না হলে পেনশনের টাকা দেয়া হবে না বলে ব্যাংক কর্মকর্তা জানিয়ে দেয়ার পর টাকা তুলতে একশ বছর বয়সী মা-কে খাটে শুইয়ে টেনে টেনে ব্যাংকে হাজির করলেন তার ৬০ বছর বয়সী মেয়ে।

ভারতের ওডিশা প্রদেশের প্রত্যন্ত গ্রামের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় গ্রামবাসীরা বলেছেন, গত ১০ জুন ওডিশার নুয়াপাড়া জেলার বরগাঁও গ্রামের বাসিন্দা পুঞ্জিমাতা দেই তার শয্যাশায়ী মা লাভে বাঘেলকে খাটে শুইয়ে কাঁচা সড়ক ধরে টানতে টানতে উৎকল গ্রামীণ ব্যাংকের স্থানীয় শাখায় নিয়ে যান। পেনশন ভাতার ১ হাজার ৫০০ টাকা তুলতে গেলে ব্যাংক কর্মকর্তা অ্যাকাউন্টের মালিককে আনতে বলেন।

অসুস্থ শয্যাশায়ী মায়ের কথা ওই কর্মকর্তাকে জানালে তাতেও টাকা দিতে রাজি হননি তিনি। পরে উপায় না দেখে খাটিয়ায় শুইয়ে অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যান পুঞ্জিমাতা দেই। ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ তুলেছেন বরগাঁও গ্রামের বাসিন্দারা।

করোনা সংকট মোকাবিলায় গত মার্চ মাসে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্প’র আওতায় দরিদ্র নারীদের জনধন ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকে মাসিক ৫০০ টাকা সাহায্য দেয়া হবে বলে ঘোষণা দেয় দেশটির কেন্দ্রীয় সরকার।

ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে ওডিশার নুয়াপাড়ার জেলা প্রশাসক মধুস্মিতা সাহু বলেন, ৯ জুন ব্যাংকে গেলে ম্যানেজার জানান, নথিপত্র যাচাই করতে একদিন সময় লাগবে। এ কারণে পরের দিন পুঞ্জিমাতার বাড়িতে নিজেই যাবেন বলে জানান ম্যানেজার।

ব্যাংকটির ওই শাখা মাত্র একজন কর্মীকে সামলাতে হয় বলে এমন বিলম্ব দেখা দেয় বলে দাবি জেলা প্রশাসকের। তিনি বলেন, অপেক্ষা না করে পরের দিন মা-কে ব্যাংকে নিয়ে আসেন পুঞ্জিমাতা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯