মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যেসব এলাকায় করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু

যেসব এলাকায় করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু

নিউজ ডেস্ক ॥ দেশে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত-মৃতের সংখ্যা। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ১৭১ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে ৩২ জনের।

২৪ ঘণ্টায় করোনায় সর্বাধিক মৃত্যু হয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। তবে করোনায় ৬টি বিভাগে এ ৩২ জনের মৃত্যু হলেও ভাইরাসটিতে দুই বিভাগে গত ২৪ ঘণ্টায় কোনো প্রাণহানি ঘটেনি।

রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

বুলেটিনে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও নতুন করে আরও তিন হাজার ১৪১ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৫২০ জনে।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে দুজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং রংপুর বিভাগে একজন মারা গেছেন। এ ছাড়া মোট শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।’

ফলে বিভাগীয় বিবেচনায় দেখা যায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী পাঁচজন। এছাড়া বয়সের বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দু’জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ২০ জন, বাড়িতে ১১ জন মারা গেছেন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় একজনকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯