শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভান্ডরিয়ায় ৪র্থ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণ মেয়েটি ৬ মাসের অন্তঃস্বত্তা

ভান্ডরিয়ায় ৪র্থ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণ মেয়েটি ৬ মাসের অন্তঃস্বত্তা

ভান্ডারিয়া প্রতকবদেক :: পিরোজপুরের ভান্ডারিয়ায় চতুর্থ শ্রেণী পিড়ুয়া এক স্কুল ছাত্রী (তানজিলা আক্তার) (১২) ধর্ষণের শিকার হয়েছে মেয়েটি বর্তমানে ৬ মাসের অন্তস্বত্তা।
এ ঘটনায় মেয়েটির মা বাদি হয়ে শুক্রবার রাতে অভিযুক্ত ধর্ষক ফিরোজ মোল্লাকে আসামী করে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক তার পরিবারের সদস্যদের নিয়ে বসত বাড়ি থেকে পালিয়ে গেছেন।
থানা ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মোজাহার মোল্লার ছেলে ফিরোজ মোল্লা ভান্ডারিয়া উপজেলার চিংগুরিয়া গ্রামের শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বসবাস করে আসছিলো। গত ১০ জানুয়ারি সন্ধ্যায় প্রতিবেশী দরিদ্র কাঠমিস্ত্রির মেয়ে ৪র্থ শ্রেণী পড়ুয়া ওই স্কুল ছাত্রীকে ঘরে একা পেয়ে প্রতিবেশী লম্পট ফিরোজ জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটিকে সে প্রাণনাশের ভয়ভীতি দেখায় যাতে সে ঘটনা কাউকে না বলে। ঘটনার চারমাস পর মেয়েটির পরিবার মেয়েটির স্বাস্থ্যগত পরিবর্তন লক্ষ্য করলে ঘটনা পরিবারে জানাজানি হয়। এরপর হাসান কবির সোহেব হাওলাদার নামে এক প্রভাবশালীর মাধ্যমে ধর্ষক ফিরোজ মোল্লা বিষয়টি সামাজিক ফয়সালার নামে ঘটনা ধামাচাপা দেওয়া চেষ্টা চালিয়ে আসছিলো। শুক্রবার দুপুরে মেয়েটি অসু¯’ বোধ করলে তার পরিবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভা-ারিয়া শহরের একটি ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাম করে। এসময় নির্যাতিত মেয়েটি ৬ মাসের অন্তঃস্বত্তা ধরা পরে। পুলিশ এ ঘটনার খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করে পরিবারসহ সন্ধ্যায় থানায় নিয়ে আসেন। এরপর রাতে মেয়েটির মা বাদি হয়ে অভিযুক্ত ফিরোজ মোল্লাকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে ভান্ডারিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ভূক্তভোগি স্কুল ছাত্রীর মা (রেহেনা বেগম) জানান, ঘটনার দিন তিনি বিকেলে জরুরী কাজে ভাইয়ের বাড়িতে যান। ফিরতে রাত হয়। তার স্বামী কাজে বাইরে ছিলেন। সন্ধ্যায় মেয়েকে ঘরে একা পেয়ে লম্পট ফিরোজ মোল্লা ধর্ষণ করে। এরপর সে মেয়েটিকে নানা ভয়ভীতি দেখায়।
ভা-ারিয়া থানার অফিসার ইনচার্জ এস.এম. মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগি মেয়েটির মা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামী বসতবাড়ি ছেড়ে পালিয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯