রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাগেরহাটে একদিনে সর্বোচ্চ ১৭: মোট করোনায় আক্রান্ত ৬৬ জন

বাগেরহাটে একদিনে সর্বোচ্চ ১৭: মোট করোনায় আক্রান্ত ৬৬ জন

নিজস্ব প্রতিবেদক :: বাগেরহাটে একদিনে সর্বোচ্চ ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। আক্রান্তদের অধিকাংশের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ না থাকায় তাদের বাড়িতে অবরুদ্ধ রেখে চিকিৎসা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। গত ৩০ মে থেকে চলতি মাসের ৮ এপ্রিল পর্যন্ত সন্দেহভাজন এই করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায় স্বাস্থ্য বিভাগ।

এই নিয়ে বাগেরহাট জেলায় মোট ৬৬ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হল। এরমধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে বাগেরহাটের শরণখোলায় ৪ জন, কচুয়ায় ৩ জন, ফকিরহাটে ২ জন এবং মোংলায় ১ জন রয়েছেন। তবে অন্য সাতজনের পরিচয় তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে দুজন বাদে সবাই জেলার বাইরে থেকে ফেরা।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৭জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।

সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পর বাগেরহাটে এই প্রথম একদিনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ১৭জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। গত ৩০ মে থেকে চলতি মাসের ৮ এপ্রিল পর্যন্ত ধারাবাহিকভাবে বাগেরহাটের সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়।

শুক্রবারের পরীক্ষায় ভাইরাস শনাক্ত হওয়াদের অনেকের চিকিৎসা নেওয়ার ১৪ দিন সময়সীমা পার করেছেন। আক্রান্তরা সবাই সুস্থ স্বাভাবিক রয়েছেন। এদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে দ্বিতীয়বারের মত পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। বাগেরহাট জেলায় এই নিয়ে মোট ৬৬ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হল। এরমধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯