শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নারায়ণগঞ্জে মেয়ের বিয়ের অনুষ্ঠানে বাবাকে জরিমানা

নারায়ণগঞ্জে মেয়ের বিয়ের অনুষ্ঠানে বাবাকে জরিমানা

নিউজ ডেস্ক :: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমায়েত করে মেয়ের বিয়ে দিতে গিয়ে বাবাকে গুণতে হয়েছে ১০ হাজার টাকা জরিমানা। শুক্রবার (১২ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। এদিন সকাল থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন এ জরিমানা করেন।

উজ্জ্বল হোসেন জানান, সকাল থেকেই উপজেলার উচিতপুরা গ্রামে জমায়েত করে সুন্নতে খৎনার অনুষ্ঠান করার সময় সেটি বন্ধ করে সতর্ক করা হয়। পরে জাংগালিয়া গ্রামে মনেদ্র দেবনাথের বাড়িতে হিন্দু নাবালিকা মেয়ের বিয়ের অনুষ্ঠান করার সময় সেখানে ভ্রাম্যমাণ আদালত সেটি বন্ধ করে এবং তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

তিনি জানান, একই দিন বিকেলে লস্করদী গ্রামের মোল্লা বাড়িতে জমায়েত করে বিয়ের অনুষ্ঠান করার সময় আলী হোসেন নামে মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ ধরনের কাজ করায় সতর্ক করা হয় যেন আর এ ধরনের ভুল না হয়।

এদিকে সন্ধ্যা ৭ টার পরও দোকান খুলে রাখায় আড়াইহাজার বাজারের বৈশাখী জেনারেল স্টোর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
প্রতিটি অভিযানেই আড়াইহাজার থানা পুলিশের সদস্যরা উপ-পরিদর্শক (এসআই) মোমেনের নেতৃত্বে সহায়তা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯