মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল শেবাচিমে ৪০ মিনিটের ব্যবধানে করোনা ওয়ার্ডে ২ জনের মৃত্যু

বরিশাল শেবাচিমে ৪০ মিনিটের ব্যবধানে করোনা ওয়ার্ডে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ৪০ মিনিটের ব্যবধানে করোনা উপসর্গ নিয়ে একই উপজেলার ২ রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দিবাগত রাত ৮টা ও ৮টা ৪০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।

হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, ১১ জুন বেলা ১২টায় পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালী এলাকার কাশেম হাওলাদারের ছেলে ইউনুস (৬৫) করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।

তিনি চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১২ জুন) রাত ৮টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তার নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করা হয়। যার রিপোর্ট প্রাপ্তির অপেক্ষায় রয়েছে।

অপরদিকে একই উপজেলার আন্দারিয়া এলাকায় আ. কাদেরের ছেলে নুরুল ইসলাম (৫০) করোনা উপসর্গ নিয়ে শুক্রবার (১২ জুন) রাত ৮টা ৪০ মিনিটে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। তবে তাকে ওয়ার্ডে নেয়ার পরপরই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক ডা. বাকির হোসেন।

এরআগে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে একই হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে ধুলু সরকার নামে ৬৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত ধুলু সরকার বরিশাল নগরের কাউনিয়া এলাকার বাসিন্দা। তিনি শুক্রবার (১২ জুন) দুপুর সোয়া ১টার দিকে উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।

এছাড়া শুক্রবার (১২ জুন) সকাল ৭টায় সালমা (৩৫) নামে করোনায় আক্রান্ত এক নারীর মৃত্যু হয়। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী। তিনি গত মঙ্গবার দুপুর ১টায় করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। ওই দিন তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পরীক্ষা করা হলে রির্পোট পজিটিভ আসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯