রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল সেবাচিমে দুপুরে ভর্তি সন্ধ্যায় মৃত্যু

বরিশাল সেবাচিমে দুপুরে ভর্তি সন্ধ্যায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৬৫ বছরর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই বৃদ্ধ বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা ছিলেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ওই ব্যক্তিকে মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি করেন স্বজনরা। ভর্তির সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিল। বিকেলে তার অবস্থার আরও অবনতি ঘটে। সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

ডা. বাকির হোসেন বলেন, ওই রোগী করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ১২ জুন সন্ধ্যা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯