শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
রিপন রানা ।। বরিশালে অটোরিকশা ও ইজিবাইক শ্রমিক কল্যাণ সংগঠনের কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, মন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ’র স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর মাতা, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী মরহুমা সাহানআরা বেগমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। শুক্রবার বাদ আসর বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডে বরিশাল জেলা ও মহানগর ব্যাটারীচালিত অটোরিকশা ইজিবাইক শ্রমিক কল্যাণ সংগঠনের কার্যালয়ে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর শ্রমিকলীগ সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস, বরিশাল জেলা ও মহানগর ব্যাটারীচালিত অটোরিকশা ও ইজিবাইক শ্রমিক কল্যাণ সংগঠন (রেজিঃ নং ১৬৭৩) এর সভাপতি মোঃ আফজাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ লতিফ সিকদার লেদু, কোষাধ্যক্ষ মোঃ জামাল গাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখর দাস সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য গত ৮ জুন রাত সাড়ে ১১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন গুনি এই রাজনীতিবিদ সাহানআরা বেগম।