শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
খুলনা-মোংলা মহাসড়কে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় প্রসেনজিৎ আচার্য নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রসেনজিৎ খুলনা নগরীর শীতলা বাড়ি মন্দিরের পুরোহিত বিকাশ আচার্যের ছেলে। তাদের বাড়ি নগরীর দোলখোলা এলাকায়।
রূপসার থানার এস আই শ্যামা প্রসাদ মন্ডল জানান, দুপুরে প্রসেনজিৎ নিজেই প্রাইভেটকার চালিয়ে খুলনা থেকে বাগেরহাট যাচ্ছিলেন। কুদির বটতলা তার প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত প্রসেনজিৎকে প্রথমে রূপসা সিএসএস হাসপাতাল, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিছু সময় পর তিনি মারা যান।