শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কোটালীপাড়ায় পিকআপ ভ্যান দুর্ঘটনায় কলেজছাত্র সজলের মৃত্যু

কোটালীপাড়ায় পিকআপ ভ্যান দুর্ঘটনায় কলেজছাত্র সজলের মৃত্যু

নিউজ ডেস্ক :: গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান দুর্ঘটনায় সজল রায় (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার বাবা অমল রায়। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার কলাবাড়ী-গান্ধিয়াশুর সড়কের চকপুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজল একই উপজেলার কলাবাড়ী ইউনিয়নের রুথিয়ারপাড় গ্রামের অমল রায়ের ছেলে ও ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

জানা গেছে, সকালে নিজেদের পুকুর থেকে মাছ ধরে বিক্রির জন্য পিকআপ ভ্যানে করে ফরিদপুরের ভাঙ্গা যাচ্ছিলেন অমল রায় ও সজল। পথে চকপুকুরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। এতে পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ছেলে নিহত ও বাবা আহত হন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯