শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। আক্রান্ত হওয়ার পর থেকে চট্টগ্রামে বাসায় আইসোলেশনের রয়েছেন তিনি। বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার পরিবার ও শুভানুধ্যায়ীরা ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিলেও সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান তা নকচ করে দিয়েছেন। চট্টগ্রামে থেকেই চিকিৎসা সেবা নিতে চান তিনি।
চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। তার শারিরীক অবস্থা ভালো বলেও সিএমপি সূত্রে জানা গেছে। সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান করোনা আক্রান্ত হওয়ার পর থেকে চট্টগ্রামে বাসায় আইসোলেশনে আছি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। নিয়মিত ওষুধ সেবন করছি। অন্যান্য বিষয় মেনে চলছি।
সিএমপি কমিশনার বলেন, চট্টগ্রামে চিকিৎসকের পরামর্শে আমি সুস্থ আছি। চট্টগ্রামে থেকেই সুস্থ হতে চাই। এখানে চাকরি করি। আমার সহকর্মীরা আছেন। তারা আমার কাছে পরিবারের মতোই। তাদের কাছে থেকেই আমি সুস্থ হতে চাই।
‘যেখানে চাকরি করি সেটাকে আমার আপন মনে করি। মানুষকে মন থেকে সেবা দিতে চেষ্টা করি। চট্টগ্রামেও চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটুকু দিতে। সুস্থ হয়ে আবার কাজে নেমে পড়তে চাই। সকলের কাছে দোয়া চাই।’ যোগ করেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।
৯ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। করোনা ভাইরাসে আক্রান্ত হলেও তার শরীরে কোনো করোনা উপসর্গ ছিল না। তিনি সুস্থ রয়েছেন।
করোনার শুরু থেকে সিএমপি কমিশনারের নেতৃত্বে মানুষকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত থেকে শুরু করে, আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের পরিবহন সুবিধা দিয়ে নানা কর্মকাণ্ডের কারনে প্রশংশিত সিএমপি।