বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের চুড়ান্ত অনুমোদন, প্রধানমন্ত্রী

পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের চুড়ান্ত অনুমোদন, প্রধানমন্ত্রী

পিরোজপুরের মানুষের দীর্ঘদিনের দাবী ও চাহিদা একটি বিশেষায়িত বিশ্বদ্যালয়ের। মানুষের চাহিদার প্রতি সম্মান জানিয়ে আজ বুধবার প্রধান মন্ত্রী শেখ হাসিনা পিরোজপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের চুড়ান্ত অনুমোদন প্রদান করেছেন। এর আগে গত ২ জুলাই স্থানীয় সংসদ সদস্য ও গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম পিরোজপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধান মন্ত্রীর কাছে আবেদন জানান। ওই আবেদনের প্রেক্ষিতে গত ২১ জুলাই প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা জানতে চেয়ে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে চিঠি দেয়া হয়। সে প্রেক্ষিতে গত ১৫ সেপ্টেম্বর মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিশ্ববিদ্যালয় স্থাপন করা যেতে পারে বলে প্রধান মন্ত্রীর কার্যালয়কে জানিয়েছে শিক্ষা মন্ত্রনালয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, পিরোজপুর জেলার পার্শ্ববর্তী বাগেরহাট ও ঝালকাঠী জেলায় কোন বিশ্ববিদ্যালয় নাই। বিভাগীয় শহর বরিশালে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও কোন বিশেষায়িত বিশ্ববিদ্যালয় নাই। পটুয়াখালী জেলায় একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) থাকলেও পটুয়াখালী পিরোজপুরের নিকটবর্তী কোন জেলা নয়।
চিঠিতে আরো বলা হয়, পার্শবতী জেলাগুলোতে কোন বিশ্ববিদ্যালয় না থাকায় পিরোজপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে পিরোজপুর সহ দক্ষিনাঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক উচ্চশিক্ষা গ্রহনের অধিক সুযোগ সৃষ্টি হবে। তাই পিরোজপুরে সরকারী উদ্যোগে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যেতে পারে বলে প্রধান মন্ত্রীর কার্যালকে অবহিত করানো হযেছে ওই চিঠির মাধ্যমে।

এ ব্যাপারে স্থানীয় এমপি গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম জানান, পিরোজপুরে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য গত ২ জুলাই প্রধান মন্ত্রীর কাছে আবেদন জানালে তিনি পিছিয়ে পড়া এ এলাকার মানুষের উচ্চ শিক্ষার প্রয়োজনীয়তার কথা ও দেশের বিজ্ঞান ও প্রযুক্তির উপর শিক্ষাকে আরো গতিশীল করতে এখানে আজ (৯ অক্টোরব) এখানে বিশ্ববিদ্যালয় স্থাপনের চুড়ান্ত অনুমোদন প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯