শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চন্দ্রমোহনে সরকারি চর দখলের অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

চন্দ্রমোহনে সরকারি চর দখলের অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক  :: বরিশাল সদর উপজেলা চন্দ্রমোহন ইউনিয়নের প্রায় ৮শ’ একর চরের খাস জমি অবৈধ প্রভাবশালীদের কবলে চলে গেছে। সরকারি দলের প্রভাবশালীদের দখলে খাস জমি থাকার কারনে বছরে লাখ লাখ টাকা সরকার রাজস্ব হারিয়েছেন অন্য দিকে প্রভাবশালীরা কোটিপতি হচ্ছে।

সরকারের সিংহভাগ খাস জমি ব্যবহার হচ্ছে জোর যার মুল্লুক তার নীতিতে। এখানে প্রভাবশালী ভূমিগ্রাসী মহল রাজনৈতিক প্রভাব, অর্থ আর লাঠিয়ালবাহিনীর জোরে খাস জমি তাদের দখলে রাখছে।

চন্দ্রমোহন মৌজায় ব্যাপক পরিমাণ সরকারি খাস জমি অবৈধ দখলদারদের কবলে রয়েছে।

এসব জমি দখলের বিপরীতে কারো রয়েছে নামমাত্র কাগজ, কারো কারো আবার কোন কাগজই নেই। এখানে কোন কোন বিত্তশালী অসাধু কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদেরকে ম্যানেজ করে নিজেদেরকে ভূমিহীন সাজিয়েও খাস জমির বন্দোবস্তের কাগজ করে জমি দখল করছে।

ওই ইউনিয়নে অসহায় মানুষ ও জেলেরা অভিযোগ করে বলেন, আমাদের জমি ভেঙ্গে নদীতে গেয়েছিলো এখন আবার চর পরেছে ওই জমি নদীতে চলে যাওয়ার পরে আমরা অসহায় হয়ে পরি এখন চর পরার পরে কিছু রাজনৈতিক রাঘববোয়ালেরা জমি দখল করে নিয়েছে। তারা বলেন, চরে মাছ ধরতে হলে অবৈধ রাঘববোয়ালদের টাকা দিতে হয় আর টাকা না দিলে কেউ মাছ ধরতে পারেনা এমনকি গরু ছাগল ও মহিষ পর্যন্ত চরে নিতে হলে তাদের টাকা দিতে হয়।

তারা আরো বলেন, ইউনিয়নের সরকারি খাস জমি দখল করে মাত্র কয়েকজন মিলে একটি অবৈধ কমিটি করে। অবৈধ দখলদারেরা এবারও মহিষ পালনকারী ও চাই পেতে মাছ ধড়া লোকদের কাছে থেকে মোটা অঙ্গের টাকা নিয়েছেন অবৈধ কমিটির লোকেরা বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজনৈতিক মানবসেবার আড়ালে তারা মানুষকে জিম্মি করে এবং সরকারি জমি দখল কড়াই তাদের নেশায় পরিণত হয়েছে।

ভুক্তভোগীরা বলেন, সরকারি চরে মাছ ধরতে গিয়ে তাদের চাওয়া টাকা না দিতে পারায় ওই দখলবাজ লোকেরা তাদের আর চরে জেতে দেয়নি ভড়ং বিভিন্নভাবে তাদের হয়রানি করে চর থেকে বেড় করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে অবৈধ কমিটির সভাপতি ও বর্তমান ১ং ওয়ার্ড ইউপি সদস্য এবং ওয়ার্ড আঃলীগ সভাপতি ফোরকান হাওলাদারের বিরুদ্ধে।

ইউনিয়নের একাধিক লোকে অভিযোগ করেন, ফোরকান হাওলাদার সভাপতি হয়ে নয়জন মিলে চর দখলের অবৈধ কমিটি করে তারা খেটে খাওয়া মানুষদের জিম্মি করে প্রতি বছর সরকারি খাস জমি লিজ দিয়ে লাখ লাখ টাকা আয় করছে বল তারা জানান।

তবে কমিটির সাধারন সম্পাদক অরুন ডালী ও সদস্যরা বলেন, সভাপতি সব করে কার কাছে লিজ দেয় সেটা সে জানেন। তবে চর দখলের বিষয় ইউনিয়ন চেয়ারম্যান আবদুল আজিজ মাস্টার বলেন, আমি সুনেছি কাড়া কাড়া জেনেও কমিটি করে চর লিজ দিয়েছে। তবে সরকারি খাস জমি ব্যাক্তিরা লিজ দিতে পারেনা। যদি দিয়ে থাকে তাহলে অপরাধ করেছে। সরকারী এক কৃষি কর্মকতা জানান, খাস জমির মাঝে কিছু অবৈধ দখলদার রয়েছে।

এসব দখলদারকে চিহ্নিত করে আইনিও ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকতাকে না পাওয়ায় উপজেলা পরিষদের অন্য এক কর্মকতা বলেন, ভূমি প্রশাসনের নীরবতা, অব্যবস্থাপনা এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে কোন অভিযান পরিচালিত না হবার কারণে উপজেলায় ক্রমশ বেড়েই চলছে সরকারি খাস জমির অবৈধ দখলদার।

এই নিউজ লেখা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকতার সাথে যোগাযোগ করা যায়নি, এখন ভূমি কর্মকতা ও উপজেলা নির্বাহী কর্মকতা কি ব্যবস্থা নিবেন সাক্ষাতের পরে জানানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯