শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের সিলিন্ডারবাহী ট্রাকে নসিমনের ধাক্কায় নিহত ২

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের সিলিন্ডারবাহী ট্রাকে নসিমনের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক :: মাদারীপুরের রাজৈরে দাঁড়িয়ে থাকা গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাকে নসিমনের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাটের তুলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার মিঠাপুর গ্রামের নসিমন চালক সোহেল মুন্সি (৩৮) ও উত্তর দুধখালী গ্রামের পেঁয়াজ ব্যবসায়ী সেলিম খলিফা (৪৫)।

রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত জাহান জানান, সকাল ৮টার দিকে মাদারীপুর থেকে আসা একটি নসিমন রাজৈর উপজেলার টেকেরহাটের তুলাতলা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দ্বীন মোহাম্মাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ট্রাক ও নসিমনটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। মরদেহ উদ্ধারের সময় পেঁয়াজ ব্যবসায়ী সেলিম খলিফার কাছে ১৮ হাজার ৫০০ টাকা পাওয়া গেছে। টাকাগুলো তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯