শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
আনোয়ার হোসেন :: বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা উপদেষ্টা মন্ডলির সভাপতি ও অসহায় মানুষের চিকিৎসক এবং নগরীর আধুনিক চিকিৎসা কেন্দ্র রাহাত আনোয়ার হাসপাতাল এর পতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. আনোয়ার হোসেন শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর বাড্ডায় এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এই চিকিৎসক মারা যান। মৃত কালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। ডা. আনোয়ার স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বরিশালের একজন স্বনামধন্য, পরোপকারী ও মানবতার চিকিৎসক এবং সাদা মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এমনকি তার মানবতা সেবায় নিজেকে সব সময় গরীব অসহায় মানুষের চিকিৎসায় নিয়োজিত রেখেছেন। বরিশালে করোনায় এই প্রথম চিকিৎসকের মৃত্যু হল। তিনি অর্থপেডিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন।
তিনি অসুস্থ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত নিজের হাসপাতালে দিনভর রোগীদের সেবা দিয়েছেন। নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে মঙ্গলবার সকাল পৌনে ১১টায় তার পথম জানাজা অনুষ্ঠিত হয়। এর পর গ্রামের বাড়ি ঝালকাঠির বিনয়কাঠী ইউনিয়নের নাক্তা গ্রামে জোহরবাদ দ্বিতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক আনোয়ার হোসেনকে বরিশাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হয়। পরে তাকে কয়েকটি হাসপাতাল ঘুরে বাড্ডার এএমজেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক অ্যাডভোকেট লস্কর নুরুল হক বলেন, চিকিৎসক আনোয়ার হেসেন করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।
রোববার রাতেও তিনি এক অসুস্থ রোগীর সফল অস্ত্রোপচার করেন। তবে সোমবার সকালে হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দেয়। আগে থেকেই তিনি অ্যাজমায় ভুগছিলেন জানিয়ে রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক বলেন, শ্বাসকষ্ট বাড়লে তাকে অক্সিজেন দেওয়া হয়। দুপুরের পর থেকে তার অবস্থার অবনতি হয়। বিকেল সাড়ে ৫টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসক আনোয়ার হোসেনকে বাড্ডার এএমজেড হাসপাতালে নেওয়া হয়েছিল।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানান অ্যাড. লস্কর নুরুল হক। এদিকে ডা. আনোয়ারের ইন্তেকালে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে। তিনি এ অঞ্চলের রোগীদের জন্য একজন পরোপকারী ও মানবতার ডা. হিসেবে বেশ সুনাম অর্জন করেন। বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা কমিটির উপদেষ্টা মন্ডলির সভাপতি ও বরিশাল থেকে পকাশিত দুটি পত্রিকার পকাশক ও সম্পাদক ছিলেন ড. আনোয়ার।
তিনি বরিশালের বিভিন্ন শিক্ষাপতিষ্ঠানের সভাপতি সহ ওই সব পতিষ্ঠানের দাতা হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছিলেন।