শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মৌলভীবাজারে স্ত্রী-শাশুড়িকে খুনের আসামি গ্রেফতার

মৌলভীবাজারে স্ত্রী-শাশুড়িকে খুনের আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একসঙ্গে স্ত্রী ও শাশুড়িকে হত্যার ঘটনার মূল আসামি আজগর মিয়াকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেছে পুলিশ। মামলার একমাত্র আসামি আজগর মিয়াকে শনিবার রাতেই গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

রোববার দুপুরে আসামিকে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

গত শুক্রবার ঘুমিয়ে থাকা অবস্থায় উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জামসি এলাকায় মা জায়েদা বেগম (৫৫) ও মেয়ে ইয়াসমিন বেগম (৩০) খুন হন। পরে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পর নিহত ইয়াসিনের বোন জেসমিন বাদী হয়ে ইয়াসমিনের স্বামী আজগর মিয়াকে আসামি করে শ্রীমঙ্গল থানায় শনিবার দুপুরে মামলা দায়ের করেন।

শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র পুলিশ সুপার আশিকুজ্জামান আশিক বলেন, মামলার দিন রাতেই আমরা তাকে গ্রেপ্তার করি। আমাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে সে ঘটনার বর্নণা দিয়েছে। সে জানায়, তার ৫ এবং ৩ বছরের দুটা সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে স্ত্রী আলাদা মায়ের সঙ্গে থাকায় নিজ বাড়িতে সন্তান দুটোকে সে লালন পালন করছিল। বারবার সে নিতে চাইলেও স্ত্রী যেতে রাজি হয়নি। দীর্ঘদিনের একাকিত্বের যন্ত্রণা এবং দুই সন্তানকে একা লালন পালন করতে গিয়ে সে হাঁপিয়ে ওঠে। এর জেরেই সে এই জোড়া খুন করেছে বলে স্বীকার করেছে।

আসামির বরাত দিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার রাতে আজগর মিয়ার শাশুড়ি এবং স্ত্রী ঘুমিয়ে পড়লে সে ঘরের বেড়া ভেঙে ঘড়ে ঢোকে। চুলার পাশে থাকা লোহার চোঙা দিয়ে প্রথমে শাশুড়িকে এবং পরে স্ত্রীকে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পুলিশ শুক্রবার দুপুরে লাশ দুটি উদ্ধার করে।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে নিজ ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই মেয়ের জামাই আজগর আলী পলাতক ছিলেন। প্রথম থেকেই ঘটনার জন্য তাকে সন্দেহ করছিল স্থানীয় এবং নিহতের পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯