শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিক ছাঁটাইর অভিযোগে বিক্ষোভ

বরিশালে অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিক ছাঁটাইর অভিযোগে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ॥ করোনাভাইরাসের সঙ্কটময় পরিস্থিতিতে বরিশাল নগরীর অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিক ছাঁটাই করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (০৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোড টাউন হলের সামনে ছাঁটাইকৃত শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেন।

কারখানার শ্রমিক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বরিশাল জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিজন শিকদার ও সুজন আহমেদ।

সমাবেশে কারখানার শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন- মো. ইউসুফ, শাহবুজ্জামান, সাইদ মোল্লা, মো. মেহেদী ও মো. শহীদুল।

সভাপতির বক্তব্যে মেজবাহ উদ্দিন বলেন, ১ জুন থেকে আমাদের কাজে যোগদান করার কথা ছিল। কিন্তু ৩১ মে রাতে আমাদের কোন ধরনের পূর্ব নোটিশ ছাড়াই টেলিফোন করে কারখানায় যেতে নিষেধ করা হয়। ১ জুন কারখানায় এ বিষয়ে কথা বলতে গেলে আমাদের আন্দোলন না করার জন্য হুমকি দেয়া হয় এবং ভয়ভীতি দেখানো হয়। কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন লঙ্ঘন করে প্রায় দেড়শ শ্রমিককে ছাঁটাই করেছে। সেই সঙ্গে আমাদের বকেয়া বেতন, বোনাস, ওভারটাইমের মজুরি কিছুই দেয়া হয়নি।

মেজবাহ উদ্দিন বলেন, করোনা দুর্যোগের সময় শ্রমিকদের পাশে না দাঁড়িয়ে অমানবিকভাবে দুই মাসের বেতন, বোনাস, ওভারটাইম, প্রাপ্ত ইংক্রিমেন্ট না দিয়ে আমাদের ছাঁটাই করা হয়েছে।

জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, করোনার দুর্যোগে মালিকদের উচিত ছিল শ্রমিকদের পাশে দাঁড়ানো; কিন্ত উল্টো শ্রমিকদের ছাঁটাই করছে তারা। বিষয়টি অমানবিক। এমনকি এই শ্রমিকদের প্রাপ্য বকেয়া বেতন, বোনাস কিছুই দেয়া হয়নি। অবিলম্বে তাদের সমস্ত বকেয়া পরিশোধের দাবি জানাই। তা না হলে শুধু অলিম্পিকের শ্রমিক নয়, বরিশালের সব শ্রমিকদের যুক্ত করে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯