শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম জয়নাল আবেদীন। শুক্রবার (৫ জুন) রাত ১২টা ২৫ মিনিটে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
করোনায় মৃত্যুবরণকারী জয়নাল আবেদীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগের জুনিয়র টেকনিক্যাল অফিসার (জেটিও) হিসেবে কর্মরত ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান।
বিমান সূত্রে জানা গেছে, জয়নুল ১৯৯১ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যোগদান করেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।