শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের জরুরি নম্বর ১০ দিন ধরে বন্ধের অভিযোগ

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের জরুরি নম্বর ১০ দিন ধরে বন্ধের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ॥ কোথাও অগ্নিকাণ্ড হলেই প্রয়োজন ফায়ার সার্ভিস। আর গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত যোগাযোগের একমাত্র মাধ্যম মোবাইল ফোন।

অথচ ১০ দিন ধরে বন্ধ রয়েছে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একমাত্র মোবাইল (হটলাইন) নাম্বারটি। সিম ঠিক আছে, কিন্তু মোবাইল সেট বিকল থাকায় সেটি চালু করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্টেশন কর্মকর্তা।

জানা যায়, শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়ায় এক বাড়িতে আগুন লাগে। এ সময় বার বার কল দিলেও বন্ধ পাওয়া যায় হবিগঞ্জ ফায়ার স্টেশনের জরুরি সেবার নাম্বারটি। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জেলা শহরসহ সদর উপজেলার সব জায়গায় হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ০১৭৩০০৮২২১২ নাম্বারটি ছড়িয়ে রয়েছে। কোথাও অগ্নিকাণ্ড ঘটলে এই নাম্বারেই যোগাযোগ করেন সবাই। তবে ১০ দিন ধরে এটি বন্ধ রয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

হবিগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. শফিকুল ইসলাম অনসন্ধান ২৪কে বলেন, গ্রামীণফোন কোম্পানির এই সিমটি চালু রয়েছে। তবে মোবাইল সেট বিকল হয়ে যাওয়ায় তা বন্ধ রয়েছে। বাজেট না থাকায় তা কেনাও সম্ভব হচ্ছে না। তবে দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান শামীম আহছান বলেন, ফায়ার সার্ভিসের মতো অতি জরুরি একটি প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার এক মুহূর্তও বন্ধ থাকা উচিত নয়। বর্তমান অস্বাভাবিক পরিস্থিতিতে এ বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯