শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বগুড়ায় বৃষ্টির পানিতে ২ শিশুর মৃত্যু

বগুড়ায় বৃষ্টির পানিতে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ॥ শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় উপজেলার ময়দানহাটা ইউনিয়নের চান্দুইর গ্রাম থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। মৃত দুই জন হলো- ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সুফিয়ান (৩) ও একই গ্রামের আরিফুলের ছেলে আজিম (৩)। স্থানীয়রা জানান, চান্দুইর গ্রামের এক ব্যক্তি টয়লেটের সেপটিক ট্যাঙ্ক নির্মাণের জন্য বাড়ির পেছনে গর্ত খোঁড়েন। সেই গর্তে বৃষ্টির পানি জমে ছিল। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আবারও বৃষ্টি হলে সেটি পানিতে ভরে যায়।

এদিকে বিকেল ৫টার কিছু পরে শিশু সুফিয়ান ও আজিম আম কুড়ানোর জন্য ওই গর্তের দিকে যায়। একপর্যায়ে সবার অজান্তে তার পানিতে ভরা ওই গর্তের ভেতর পড়ে যায়। দীর্ঘক্ষণেও শিশু দু’টি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে দুই শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, রাত সাড়ে ৮টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯