সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কাশ্মীর নিয়ে আবারও সুর পাল্টালেন ট্রাম্প

কাশ্মীর নিয়ে আবারও সুর পাল্টালেন ট্রাম্প

অনুসন্ধান ডেক্স::

কাশ্মীর নিয়ে আবারও সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা অবসানে কয়েকবার মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করলেও এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায় সায় দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে সোমবার এক বৈঠকে ট্রাম্প ও মোদি কাশ্মীর প্রসঙ্গ নিয়ে কথা বলেন। তখন কাশ্মীর ইস্যুটি দ্বিপক্ষীয় এবং এতে মধ্যস্থতার প্রয়োজন নেই বলে ট্রাম্পকে বুঝিয়ে দেন মোদি।

পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গত রাতে আমরা কাশ্মীর নিয়ে কথা বলেছি। প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) সত্যিই মনে করেন, তিনি কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। ভারত পাকিস্তানের সঙ্গে কথা বলছে এবং আমার দৃঢ় বিশ্বাস, তারা (ভারত ও পাকিস্তান) এমন কিছু করতে সক্ষম হবে, যা খুবই ভালো।

সংবাদ সম্মেলনে মোদি বলেন, ভারত-পাকিস্তানের সব ইস্যুই দ্বিপাক্ষিক। তাতে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা বরদাস্ত করবে না। একই সঙ্গে মোদি বলেন, আমরা বিশ্বাস করি, দু’দেশের সমস্যাগুলো আমরা নিজেরাই আলোচনা করতে পারি এবং সমাধান করতে পারি।

কিছু দিন আগে ট্রাম্প বলেছিলেন- যদি ভারত-পাকিস্তান রাজি থাকে, তা হলে আমি কাশ্মীর সংকট সমাধানে মধ্যস্থতা করব।

গত মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন- ভারত কাশ্মীর ইস্যুতে তাকে মধ্যস্থতার আহ্বান জানিয়েছে। ভারত অবশ্য পরে ট্রাম্পের এ দাবি নাকচ করে দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯