শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ৩০২টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৪ লাখ টাকা জরিমানা

বরিশালে ৩০২টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক ॥ করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রায় তিনমাস সময়ে বরিশালে ৩০২টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৪ লাখ ৩৪ হাজার ৪৫০ টাকার জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সোয়া সাতটার দিকে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে প্রকাশিত এক খবর বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, গত ১০ মার্চ থেকে শুরু করে ৪ জুন পর্যন্ত বরিশাল জেলায় হোমকোয়ারেন্টাইন নিশ্চিত, নিত্যপ্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রণ ও মাস্ক, স্যানিটাইজার মূল্য নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি মানার লক্ষে এসব অভিযান পরিচালনা করা হয়। ৩০২টি অভিযানে ৪৭১ জন ব্যক্তি ও ৬৬১টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে ওই টাকা আদায় করা হয়।

বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান অনুসন্ধান ২৪কে বলেন, অভিযানের আওতায় ৪৯ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ১২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯