সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিশ্বে ২১৩টি দেশে করোনায় আক্রান্ত ৬৫ লাখ, মৃত্যু সংখ্যা ৪ লাখ

বিশ্বে ২১৩টি দেশে করোনায় আক্রান্ত ৬৫ লাখ, মৃত্যু সংখ্যা ৪ লাখ

অনলাইন নিউজ ॥ বিশ্বের ২১৩টি দেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ করোনাভাইরাসে। প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬৫ লাখের বেশি মানুষ এবং মারা গেছে প্রায় ৪ লাখ মানুষ। তবে মৃত্যুর তুলনায় এই রোগ থেকে সুস্থ হওয়ার সংখ্যাও কিন্তু কম নয়। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত বিশ্বের ৬৫ লাখ ৬৪৪ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ। আর সুস্থ হয়ে উঠেছেন ৩১ লাখ ৬৯ হাজার ২৬৪ জন। অর্থাৎ করোনায় মৃত্যুর চেয়ে সুস্থ হয়ে উঠার সংখ্যা ১০ গণেরও বেশি।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে সবাইকে পিছনে ফেলে এখনও পর্যন্ত তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে এ পর্যন্ত ১৯ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন মোট ১ লাখ ৯ হাজার ১৪২ জন।

আক্রান্তের সংখ্যায় এরপরই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেদেশে কোভিড ১৯য়ে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৪ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৩২ হাজার ৫৬৮ জনের।

করোনা তালিকার সেরা পাঁচে থাকা বাকি তিনটি দেশ হচ্ছে যথাক্রমে রাশিয়া (আক্রান্ত ৪ লাখ ৩২ হাজার ২৭৭ জন; মৃত্যু ৫ হাজার ২১৫ জন, স্পেন (আক্রান্ত ২ লাখ ৮৭ হজার ৪০৬ জন ও মৃত্যু ২৭ হাজারের বেশি) ও যুক্তরাজ্য (আক্রান্ত মোট ২ লাখ ৭৯ হাজার ৮৫৬ জন ও মৃত্যু ৩৯ হাজার ৭২৮ জন)।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে করোনায় ভারতেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। এ পর্যন্ত সেখানে মারা গেছে ৬ হাজার ৮৮ জন। আর আক্রান্ত হয়েছে মোট ২ লাখ ১৬ হাজার ৮২৪ জন। আর এর ফলে করোনা তালিকার সাত নম্বরে উঠে এসছে দেশটি।

তবে সংক্রমণ ব্যাপক হারে ছড়াচ্ছে পাকিস্তান ও বাংলাদেশেও। পাকিস্তানে মোট আক্রান্ত হয়েছে ৮০ হাজারের বেশি মানুষ এবং মারা গেছে ১ হাজার ৬৮৮ জন। আর বাংলাদেশে মোট আকান্ত ৫৫ হাজার ১৪০ জন এবং মৃত্যু ২ হাজার ৬৯৫ জন। তালিকায় বাংলাদশের অবস্থান ২১তম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯