শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ননদ-ভাবি নিহত

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ননদ-ভাবি নিহত

নিজস্ব প্রতিবেদক ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ননদ ও ভাবি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। বুধবার রাত ১০টার দিকে উপজেলার চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের কোষাঘাটা এলাকায় হতাহতদের মোটরসাইকেলে আলমসাধু ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারীরা হলেন- দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের জিনারুল আলীর স্ত্রী তানিয়া খাতুন (২৫) ও তার ননদ রোমানা খাতুন (২২)। নিহত রোমানা অন্তঃসত্ত্বা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে মোটরসাইকেলে হাতিভাঙ্গা এলাকা থেকে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন মনির, তানিয়া ও অন্তঃসত্ত্বা রোমানা। তারা তিনজন কোষাঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধু তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেলচালক হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুড়হুদা মডেল থানার পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯