মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঢাকার ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মহিউদ্দিনের মৃত্যু করোনায়

ঢাকার ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মহিউদ্দিনের মৃত্যু করোনায়

নিউজ ডেস্ক ॥ করোনায় আক্রান্ত হয়ে বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ঢাকার ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন। ওইদিন সন্ধ্যায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এই রোগে এ পর্যন্ত দেশের মোট পাঁচজন চিকিৎসক প্রাণ হারালেন।

এ তথ্য জানিয়েছেন ইব্রাহিম মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক ডা. জালালউদ্দিন আশরাফুল হক।

বুধবার ডা. জালালউদ্দিন আশরাফুল হক মিডিয়াকে জানান, গত ২৪ দিন আগে ডা. মহিউদ্দিনের করোনাভাইরাস রিপোর্ট পজেটিভ আসে। এরপরই তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৪ দিন ধরে তিনি আইসিইউতে ছিলেন। কিন্তু সোমবার তার অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে নেয়া হয়। দুই দিন পর বুধবার সন্ধ্যায় তিনি মারা যান।

ইব্রাহিম মেডিকেল কলেজের ওই চিকিৎসক আরও জানান, মাইক্রোবায়োলজির অধ্যাপক মহিউদ্দিন ঢাকা মেডিকেল কলেজ থেকে অবসর নেয়ার পর ইব্রাহিম মেডিকেল কলেজে যোগ দেন। আট বছর ধরে তিনি এই হাসপাতালেই ছিলেন।

অধ্যাপক মহিউদ্দিনের দুই ছেলেমেয়ের কেউই দেশে নেই। ছেলে থাকেন কানাডায় আর মেয়ে ইংল্যান্ডে। স্ত্রীকে নিয়ে তিনি রাজারবাগের একটি ভাড়া করা ফ্ল্যাটে থাকতেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে।

এ নিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মোট পাঁচজন চিকিৎসক প্রাণ হারালেন।

সর্বপ্রথম গত ১৫ এপ্রিল করোনায় মারা যান সিলেটের এমএজি ওসমানী মেডিকেলের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন। এরপর গত ৩ মে কোভিড-১৯য়ে প্রাণ হারান রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক মো. মনিরুজ্জামান।

গত ১২ মে মধ্যরাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান ঢাকার ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন। এরপর বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বেসরকারি মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন ডা. এহসানুল করিম।

ওই একই দিন সন্ধ্যায় এই রোগে মারা গেলেন ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯