শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দৌলতখানে অন্তঃসত্ত্বা বাকপ্রতিবন্ধীর ভ্রুণ হত্যা অভিযোগ

দৌলতখানে অন্তঃসত্ত্বা বাকপ্রতিবন্ধীর ভ্রুণ হত্যা অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ॥ ভালার দৌলতখানে এক হতদরিদ্র অন্তঃসত্ত্বা বাক প্রতিবন্ধী যুবতীর (২০) ২ মাসের গর্ভের ভ্রুণ হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরখলিফা ইউনিয়নে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য একটি মহল জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগির পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল মালেকের ছেলে জুয়েল ৩ মাস পূর্বে ভিকটিমকে তার বাসায় কাজ করানোর জন্য ভিকটিমের পরিবারের কাছে প্রস্তাব দেয়। প্রস্তাবের বিপরীতে ভিকটিমের পরিবারের লোকজন জানায় তাদের বাকপ্রতিবন্ধী যুবতী মেয়েকে অন্যের বাসায় কাজ করতে দিলে তার ভালো মন্দ কে দেখবে। এরপর জুয়েলের পরিবারের লোকজন নানা ভাবে তাদেরকে আশ্বস্ত করে ভিকটিমকে কাজের জন্য তাদের বাসায় নিয়ে যায়।

এর ৩ মাস পর ভিকটিম শারিরীক ভাবে অসুস্থ হয়ে পরে এবং পার্শবতী ঘরের মহিলাদেরকে জুয়েলের ভাই সুজনের সাথে দৈহিক সম্পর্কের বিষয়টি জানায়। পরে ভিকটিমের পরিবারের লোকজন বিষয়টি জুয়েলের পরিবারকে জানালে তারা এ ব্যাপরে কোন ব্যবস্থা গ্রহণ না করে তাদের উপর চাপ প্রয়োগ করে দৌলতখান হাসপাতালে নিয়ে নার্সের মাধ্যমে গর্ভপাত ঘটায়। এ ব্যাপারে উক্ত নার্স জানান, মেয়ের দেবর ও পরিবারের লোকজন বাকপ্রতিবন্ধী মেয়েটির গর্ভপাত ঘটানোর জন্য সোমাবার (১ জুন) দুপুর ১২ টায় হাসপাতালে নিয়ে আসে। মেয়েটি প্রতিবন্ধী ও শারিরীকভাবে অসুস্থ থাকায় তিনি গর্ভপাত ঘটাতে অস্বীকৃতি জানান এবং জানতে চান মেয়ে তাদের কি হয়? তখন সালাউদ্দিন জানায় মেয়েটি তার আপন ভাইয়ের বউ, ২ বছর ৮ মাস পূর্বে বিয়ে হয়েছে ।

উক্ত নার্স আরো জানান, গর্ভের শিশুকে নষ্ট করার জন্য হাসপাতালে আনার পূর্বে বাড়িতে ঔষদ খাওয়ানো হয়েছিলো। এতে করে মেয়েটির শরীরে জন্ম নেয়া শিশুর ভ্রুণ নষ্ট হয়ে গিয়েছিলো। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি । অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯