শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
নিউজ ডেস্ক ॥ বরগুনায় অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনী কমান্ডার খুলনা নেভাল এরিয়া’র সদস্যদের প্রতি উৎসাহ ও প্রেরণামূলক দিক নির্দেশনা প্রদান, ইউনিট এর কার্যক্রম বুধবার (৩ জুন) সরেজমিনে পরিদর্শণ ও ১০০ শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালকে মেডিকেল ইনস্টুমেন্ট ও জীবানুনাশক সরঞ্জামাদি উপহার দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার খুলনা নেভাল এরিয়ার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা (এনপিপি,আরসিডিএস,এএফডব্লিউসি,পিএসসি)।
করোনা মহামারিকে কেন্দ্র করে গত ২৫ মার্চ থেকে বাংলাদেশ নৌবাহিনীর একটি ইউনিট বরগুনায় অবস্থান করছেন। যারা ওহ পরারষ ঢ়ড়বিৎ এর আওতায় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দুরত্ব নিশ্চিত করণ, স্থানীয় প্রশাসনের ত্রাণ কার্যক্রমে সহায়তা করে আসছেন। রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বরগুনা জেলার করোনা পরিস্থিতি মোকাবেলায় করণিয় শীর্ষক জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্ ও পুলিশ সুপার মারুফ হোসেন (পিপিএম, বিপিএম) এর সাথে আলোচনা করেন।
পরে সিভিল সার্জন ডাঃ হুমায়ুন শাহিন খান এর সাথে করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে করোনা মহামারিকে সামাল দিতে মেডিকেল ইনস্টুমেন্ট ও জীবানুনাশক সরঞ্জামাদি হাতে তুলে দেন। এসব সামগ্রীর মধ্যে ছিলো টেম্পারেচার গান পাঁচটি, পিপিই (কভারাল) একশ পিচ, গোগলস্ একশ পিচ, সার্জিক্যাল মাস্ক পাঁচশ পিচ, হ্যান্ড গ্লোবস্ চারশ জোড়া, ট্রে স্টিল দশ পিচ ও ফোম বিশ পিচ।
সর্বদক্ষিণে অবস্থিত এ বরগুনা জেলায় করোনা মহামারির শুরু থেকেই বাংলাদেশ নৌবাহিনী শক্ত অবস্থানে রয়েছেন। কাজ করছেন মাঠে থেকে জেলার সর্বত্র। সাধারণ মানুষকে করোনা সুরক্ষায় স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রচার-প্রচারণার পাশাপাশি ত্রাণ কার্যক্রম পরিচালনা করা ও সামাজিক দুরত্বতা নিশ্চিতে শক্ত অবস্থানে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্ট।